Advertisement
E-Paper

অন্ধ্রপ্রদেশের তিরুমালার মন্দিরে তমন্না! কোন কারণে আধ্যাত্মিকতায় মন অভিনেত্রীর?

হালকা গোলাপি চুড়িদারের উপরে লাল রঙের জরিপাড়ের উত্তরীয়। প্রসাধনীহীন মুখ, কপালে ছোট্ট টিপ, মাথায় খোঁপা। এমন বেশে দেখা যায় তমন্নাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২১:০০
‘পূজারিনি’ তমন্না!

‘পূজারিনি’ তমন্না! ছবি: সংগৃহীত।

ফের এক তীর্থস্থানে তমন্না ভাটিয়া। কাজের পাশাপাশি বরাবরই আধ্যাত্মিকতায় মন তাঁর। অনুরাগীদের পর্যবেক্ষণ, বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আরও বেশি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন তিনি। ২০২৫ সালে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। এ বার তিনি পৌঁছে গেলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে।

হালকা গোলাপি চুড়িদারের উপরে লাল রঙের জরিপাড়ের উত্তরীয়। প্রসাধনীহীন মুখ, কপালে ছোট্ট টিপ, মাথায় খোঁপা। এমন বেশে দেখা যায় তমন্নাকে। সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর অনুরাগীরা ছুটে এসেছিলেন নিজস্বী তুলতে। পুজো সেরে অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

মন্দিরে তমন্না।

মন্দিরে তমন্না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় জোড়হাতে প্রার্থনা করতেও দেখা যায় তমন্নাকে। একটি ভিডিয়োয় দেখা যায়, তাঁকে ঘিরে ধরেছেন অনুরাগীরা। মহাকুম্ভে গিয়েও ঈশ্বরবিশ্বাস নিয়ে কথা বলেছিলেন তমন্না। অভিনেত্রী বলেছিলেন, “জীবনে এমন সুযোগ এক বারই আসে। তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেই জন্যই সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভাল লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।”

Advertisement

তমন্না একসময় এক সাক্ষাৎকারে এ-ও জানিয়েছিলেন, ৩০ হওয়ার আগেই তিনি অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। ‘বাহুবলী’-খ্যাত অভিনেত্রী বলেছিলেন, ‘‘আমি তো ভেবেছিলাম, ১০ বছর অভিনয় করার পরে ছেড়ে দেব। তার পরে অন্য কিছু করতে হবে। শুধু তা-ই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বৃদ্ধিকে উদ্‌যাপন করছি।’’

Tamannaah Bhatia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy