Advertisement
E-Paper

‘দ্য কেরালা স্টোরি’ এনে দিয়েছে সাফল্য, এ বার আন্তর্জাতিক স্তরে পা রাখছেন অদা শর্মা

শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় তাঁকে এনে দিয়েছে দেশজো়ড়া সাফল্য। এমনকি, বিদেশেও ভাল সা়ড়া পেয়েছেন অভিনেত্রী অদা শর্মা। এ পর কী পরিকল্পনা অভিনেত্রীর?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ২২:৩৮
An image of Adah Sharma

অদা শর্মা। —ফাইল চিত্র।

সামান্য পরিচিত অভিনেত্রী থেকে রাতারাতি তারকা। চলতি বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র সৌজন্যে দেশের এখন অন্যতম চর্চিত নাম অদা শর্মা। দেশের বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি বিদেশেও বেশ ভাল সাড়া পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে দর্শকের দ্বারা প্রশংসিত হয়েছে অদার অভিনয়ও। ছবির সাফল্যের পর থেকে অভিনেত্রীর দরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এক লাফে। খবর, এ বার এক আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যেতে চলেছে অদাকে। শোনা যাচ্ছে, সেই ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে।

সুপারহিরো নিয়ে বরাবরই উৎসাহী অদা। আর পাঁচ জন তরুণীর মতো সুপারহিরোর চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতেন তিনি। এ বার নাকি সেই স্বপ্ন সত্যি হতে চলেছে অদার। তবে এখনই সেই প্রজেক্ট নিয়ে মুখ খুলতে নারাজ অদা নিজে। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি শুধু এটুকুই বলতে পারি যে, এক জন সুপারহিরোর চরিত্রে আমি অভিনয় করছি। এই নিয়ে আরও তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করার জন্য উদ্‌গ্রীব হয়ে রয়েছি।’’

‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করার পরে এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বেশ আলাদা হতে চলেছে বলে ধারণা অদার। অন্য দিকে, বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’-র পিছু না ছাড়লেও বক্স অফিসে এখনও অব্যাহত ছবির সাফল্য। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ২৪০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে অদা শর্মা অভিনীত এই ছবি। বিশ্বজোড়া বক্স অফিসে ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ফেলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি।

Adah Sharma The Kerala Story Bollywood sudipta sen Superhero
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy