Advertisement
E-Paper

শাহিদ কপূরের সহ-অভিনেতা, টলিপাড়ার এই জনপ্রিয় নায়ককে চিনতে পারছেন?

হিন্দি সিনেমায় তাঁর হাতেখড়ি। একের পর এক বাংলা সিনেমায় কাজ করে চলেছেন তিনি। পোস্ট করলেন তাঁর ছোটবেলার ছবি। যা দেখে বিস্মিত তাঁর ভক্তরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৮:৫৫
Who is this Tollywood Actor

টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতাকে চিনতে পারছেন? —ফাইল চিত্র।

পুরনো দিনের অ্যাম্বাসাডর গাড়ি। তার সামনে দাঁড়িয়ে একটি ছেলে। যে বর্তমানে টলিপাড়ার পরিচিত মুখ। টলিপাড়া ছাড়িয়ে বলিউডেও পসার জমিয়েছেন অভিনেতা। থ্রি-কোয়ার্টার জিন্‌স আর গেঞ্জি পরা এই ছেলেটিকে চেনা বেশ মুশকিল। এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে টলিপাড়ার আর এক নায়িকার। চিনতে পারছেন ইনি কে?

তাঁর অভিনয় দেখে দিলখুশ হয়ে গিয়েছে দর্শকের। আন্দাজ করতে পারছেন ইনি কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি সোহম মজুমদার। বেশ কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘দিলখুশ’। যে ছবিতে তিনি প্রথম বার জুটি বেঁধেছিলেন মধুমিতা সরকারের সঙ্গে। বিপুল প্রশংসাও পেয়েছে এই জুটি। ‌নিজের ছোটবেলার ছবি ভাগ করে নিলেন সোহম। ফিরে গেলেন তাঁর ছোটবেলার দিনগুলোয়।

যে গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি ছবি পোস্ট করেছিলেন, সেই গাড়ি না চালাতে পারার আক্ষেপ প্রকাশ করে ফেললেন সোহম। তিনি লেখেন, “এই গাড়িটা চালানোর অনুমতি ছিল না আমার। সেই আক্ষেপ কখনও ভুলব না। আরও একটা কথা বার বার মনে পড়ে। আমার পাঁচ বছরের জন্মদিনের সুপারম্যান কস্টিউমের ছবিটা থাকত। তা হলে কী ভাল হত।”

এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। মুম্বইয়েও চুটিয়ে কাজ করছেন। তব্বুর সঙ্গে একটি হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। ‘কবীর সিংহ’ ছবিতে শাহিদ কপূরের বন্ধুর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের বেশ নজর কাড়ে।

Actor Bengali Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy