Advertisement
E-Paper

সম্পর্কে সিলমোহর, না কি হিট জুটির প্রত্যাবর্তন? দেবচন্দ্রিমার পোস্টে কিসের ইঙ্গিত?

তাঁদের জুটি নিয়ে দর্শক মহলে উত্তেজনার শেষ নেই। রবিবার নিজেদের একটি ছবি পোস্ট করলেন নায়িকা। তা দেখে ধোঁয়াশায় দেবচন্দ্রিমা এবং রেজ়ওয়ানের ভক্তেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৫:৩৮
Are they coming together

আবারও পর্দায় একসঙ্গে আসতে চলেছেন দেবচন্দ্রিমা এবং রেজ়ওয়ান? —ফাইল চিত্র।

এক জনের পরনে কালো কাঁধখোলা জামা, আর অন্য জন পরেছেন ফ্লোরাল প্রিন্টের ব্লেজ়ার। নায়কের বক্ষলগ্না হয়ে দাঁড়িয়ে নায়িকা। দু’জনের মুখে এক গাল হাসি। এমনই একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সঙ্গে তাঁর সহ-অভিনেতা এবং বন্ধু রেজ়ওয়ান রব্বানি শেখ। অবশ্য ইন্ডাস্ট্রিতে তিনি ‘সানি’ নামেই পরিচিত। সাম্প্রতিক অতীতে সানি আর দেবচন্দ্রিমার সম্পর্ক নিয়ে নানা কথাও শোনা গিয়েছে টলিপাড়ায়। প্রথম বার দু’জনকে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে একসঙ্গে দেখেছিলেন দর্শক। ইনস্টাগ্রামে নায়ক-নায়িকাকে আরও একবার একসঙ্গে দেখতে পেয়ে উত্তেজিত অনুরাগীরা।

সানি এবং দেবচন্দ্রিমা একে অপরের ভাল বন্ধু। প্রকাশ্যে এমনটাই বলে থাকেন তাঁরা। কিন্তু টলিপাড়ায় গুঞ্জন, সিরিয়ালে অভিনয় করতে করতেই নাকি তাঁরা একে অপরকে মন দিয়ে বসেছেন। যদিও এমন কথা মানতে নারাজ দু’জনেই। তবে নতুন এই ছবিটি প্রকাশ্যে আসতেই দু’জনকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কারও অনুমান, জনপ্রিয় জুটি হয়তো আবার একসঙ্গে অভিনয় করবেন। আবার কেউ ভেবে বসেছেন যে এই ছবির মাধ্যমেই আসলে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করলেন তাঁরা। কারণ ছবির ক্যাপশনে দেবচন্দ্রিমা জুড়েছেন হৃদয়ের ইমোজি। এক জন মন্তব্য করেছেন, “তোমাদের দু’জনকে আবার একসঙ্গে দেখতে চাই।” অন্য জন লিখেছেন, “দু’জনকেই ভালবাসা।”

সম্প্রতি শেষ হয়েছে সানির সিরিয়াল ‘নবাব নন্দিনী’। আপাতত কিছু দিন পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাতে চান তিনি। দেবচন্দ্রিমার সিরিয়াল শেষ হয়েছে তাও বেশ কিছু দিন হয়ে গেল। আগামী সপ্তাহে মুক্তি পাবে দেবচন্দ্রিমার নতুন সিরিজ় ‘হোমস্টে মার্ডার্স’।

Debchandrima Singha Roy Rezwan Rabbani Sheikh Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy