Advertisement
E-Paper

‘গাঁটছড়া’ সিরিয়ালে তাঁকে আর কাকিমণি বলে ডাকে না কেউ, ‘খড়ি’ চলে যাওয়ায় দুঃখ সোহিনীর

বেশ অনেক বছর এগিয়ে গিয়েছে ‘গাঁটছড়া’ সিরিয়ালে। মৃত্যু হয়েছে ‘খড়ি’ চরিত্রের। শোলাঙ্কিকে না দেখতে পাওয়ার জন্য এমনিতেই দুঃখিত তাঁর দর্শক। শুধু দর্শক নন, মনখারাপ তাঁর সহ-অভিনেতাদেরও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৭:০৬
Solanki Roy misses her gatchora family.

‘গাঁটছড়া’র পরিবারকে মিস্ করছেন শোলাঙ্কি। —ফাইল চিত্র।

বেশ কিছু দিন হল এগিয়ে গিয়েছে ‘গাঁটছড়া’র গল্প। ‘খড়ি’ চরিত্রের যাত্রা শেষ। ইনস্টাগ্রামে শোলাঙ্কির এই ঘোষণার পর থেকেই মন ভাল নেই কারও। অনেকে আবার প্রথমে ভেবেছিলেন নায়িকা নিশ্চয়ই কোনও না কোনও উপায়ে ফিরে আসবেন। কিন্তু তিনি যে আর ফিরছেন না, তা স্পষ্ট করেছেন শোলাঙ্কি নিজেই। নায়িকাকে না দেখতে পাওয়ার দুঃখে সমাজমাধ্যমের পাতায় রীতিমতো প্রতিবাদ চলছে। অনেকেই সিরিয়াল বয়কটের ডাকও দিয়েছেন। শুধুই কি দর্শক? তাঁকে মনে পড়ছে টিম ‘গাঁটছড়া’র প্রতিটি সদস্যের।

মাঝেমাঝেই তাঁর পর্দার দিদি-বোনেরা অর্থাৎ দ্যুতি এবং বনি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে ব্যক্ত করেন সে কথা। বিশেষত মেকআপ রুমে তাঁদের যে আড্ডা হত সেই ছবি মাঝেমধ্যেই পোস্ট করে থাকেন তাঁরা। এ বার আরও এক পোস্ট এল তাঁর পর্দার কাকিশাশুড়ির তরফ থেকে। যে চরিত্রে অভিনয় করছেন সোহিনী সান্যাল। খড়ির সঙ্গে তাঁর কাকিশাশুড়ির বিস্তর ঝামেলা দর্শক দেখেছেন পর্দায়। কিন্তু বাস্তবে তাঁদের সম্পর্ক যে অনেকটা বন্ধুত্বপূর্ণ, সে কথাই সোহিনীর ইনস্টাগ্রাম পোস্টে বোঝা গেল।

শোলাঙ্কিকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সোহিনী। একটি আদুরে ছবি পোস্ট করেন তিনি। সোহিনী লেখেন, “অফস্ক্রিন এবং অনস্ক্রিন দুই জায়গাই আমি তোমায় মিস্ করছি। আমায় আর কেউ কাকিমণি বলে ডাকে না।” শোলাঙ্কির থেকে উত্তরও এসেছে। নায়িকা লেখেন, “আমারও মনে পড়ছে আমাদের অনস্ক্রিন বোঝাপড়ার দিনগুলো । আর তা ছাড়া তোমার আর আমার লম্বা আড্ডার সময়গুলো খুব মিস্ করছি। সবাইকে মনে পড়ছে।”

Solanki Roy Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy