Advertisement
E-Paper

মাকে হারালেন সন্দীপ রায়ের স্ত্রী, রায় পরিবারে শোকের ছায়া

রায় পরিবারে শোকের ছায়া। শনিবার রাতে মৃত্যু হয় সন্দীপ রায়ের স্ত্রী ললিতার মা রেখা চট্টপাধ্যায়ের। কী হয়েছিল তাঁর?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০
Sandip Ray\\\\\\\'s Mother in law passes away.

প্রয়াত হলেন পরিচালক সন্দীপ রায়ের শাশুড়ি রেখা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

রায় পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন পরিচালক সন্দীপ রায়ের শাশুড়ি রেখা চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। সত্যজিত রায় পরিচালিত ‘সোনার কেল্লা’ ছবিতে তোপসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মেয়ে ললিতা রায় সত্যজিৎ রায়ের পুত্রবধূ। তাঁর আরও একটি পরিচয় ছিল, তিনি ছিলেন ঠাকুর পরিবারের মেয়ে।

কী হয়েছিল তাঁর? আনন্দবাজার অনলাইনকে সন্দীপের স্ত্রী তথা রেখার কন্যা ললিতা বলেন, “মায়ের অনেকটা বয়স হয়েছিল। হাঁপানির রোগী ছিলেন তিনি। বয়স হলে এমনিতেই নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। মায়েরও তেমনই ঘটেছে। বাড়িতেই ছিলেন মা। চিকিৎসক আমাদের বলেন, স্ট্রোক থেকেই এমনটা হয়েছে।” শেষ বয়সে সত্যজিতের ছবির এই অভিনেত্রী হাতিবাগানে নিজের বাড়িতেই থাকতেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে ললিতা। এই খবর শোনার পর থেকেই শোকপ্রকাশ করেছেন অনেকেই। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে সন্দীপ রায় পরিচালিত ছবি ‘হত্যাপুরী।’ দর্শকমহলে কুড়িয়েছে বিপুল প্রশংসা। কিন্তু কাছের মানুষকে হারিয়ে মন ভাল নেই রায় পরিবারের।

Sandip Ray Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy