Advertisement
E-Paper

প্রেমে পড়েছেন বিবৃতি, রচনার জেরার মুখে পড়ে স্বীকার করলেন অভিনেত্রী

বিবৃতি চট্টোপাধ্যায় টলিপাড়ার পরিচিত মুখ। পরিচালক তথাগতর সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। এ বার প্রকাশ্যে তাঁর ব্যক্তিগত সম্পর্ক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩০
Is Tollywood Actress Bibriti Chatterjee in love?

নতুন প্রেমে মজলেন বিবৃতি? —ফাইল চিত্র।

তাঁর প্রেম নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি ‘ভটভটি’। মডেল হিসাবেও ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। তিনি বিবৃতি চট্টোপাধ্যায়। নায়ক-নায়িকাদের প্রেম নিয়ে আগ্রহ থাকে অনেকের। বেশ কয়েক মাস আগের পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম ছিল টলিপাড়া। মাঝে অবশ্য পরিচালকের অন্য কোথাও মন দেওয়া-নেওয়ার কথাও শোনা গিয়েছিল।

এত দিন নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিবৃতি। অবশেষে প্রকাশ্যে নায়িকার প্রেমের কথা। তবে মনের মানুষের নাম বলতে এখনও নারাজ বিবৃতি। রচনা বন্দ্যোপাধ্যায়ের জেরার মুখে পড়ে প্রেমের কথা স্বীকার করতে বাধ্য হলেন তিনি। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে অতিথি হিসাবে এসেছিলেন নায়িকা। সেখানেই বিবৃতিকে তাঁর ‘রিলেশনশিপ স্টেটাস’ সম্পর্কে প্রশ্ন করেন রচনা। তাঁর প্রশ্ন ছিল, “জীবনে কি কোনও বিশেষ মানুষ আছেন বিবৃতির?” কোনও কথা না ভেবে তাঁর স্পষ্ট উত্তর, “হ্যাঁ, অবশ্যই। এই বয়সে প্রেম করব না তো আর কবে প্রেম করব?”

কিছু দিন আগেই ‘গাকি’ ছবির শুটিং শেষ করলেন বিবৃতি। তথাগত পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। না, তবে এত কিছুর পরেও বিবৃতির জীবনের বিশেষ মানুষটির নাম জানা যায়নি। অন্য দিকে শোনা যাচ্ছে, মাঝে অন্য কোনও দিকে তথাগতর মন মজলেও আপাতত তিনি নাকি ‘সিঙ্গল’। তবে কি আবারও তথাগততেই মজলেন বিবৃতি? সে কথা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

Bibriti Chatterjee Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy