Advertisement
E-Paper

আফ্রিকায় শাহরুখ-দীপিকার শুটিংয়ের দৃশ্য ফাঁস! ঘটনা নজরে আসতেই কী অনুরোধ ছবির পরিচালকের?

‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকায় তাঁদের শুটিংয়ের দৃশ্য ফাঁস। ছবি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৬:৫৭
দীপিকা-শাহরুখের শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ায় কী অনুরোধ ছবির পরিচালকের?

দীপিকা-শাহরুখের শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ায় কী অনুরোধ ছবির পরিচালকের? ছবি: সংগৃহীত।

নায়কের চোখে রোদচশমা, পরনে স্ট্রাইপ শার্ট আর ট্রাউজ়ার। নায়কের হাত ধরে নায়িকা। একগাল হাসি। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের একটি ছবি নিয়ে আলোচনা দর্শকমহলে। ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত যুগলে। দক্ষিণ আফ্রিকায় তাঁদের শুটিংয়ের দৃশ্য ফাঁস। ছবি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

খুবই বিরক্ত হয়েছেন পরিচালক। শাহরুখ-দীপিকার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তারকাদের একঝলক দেখার অপেক্ষায় থাকেন সকলে। বহু দিন পরে আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে পর্দায়। ফলে সেই উত্তেজনা কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই দক্ষিণ আফ্রিকায় যখন শুটিং করছিলেন তাঁরা, সেই মুহূর্তের ছবি কেউ ফাঁস করে দেন। তার পরেই বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিচালক।

সিদ্ধার্থ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের টিম দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছে। অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি ‘কিং’-এর শুটিংয়ের কোনও দৃশ্যের ছবি বা ভিডিয়ো সমাজমাধ্যমে ফাঁস করবেন না।”

প্রসঙ্গত, দিনকয়েক আগে রণবীর সিংহের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল দীপিকাকে। জল্পনা তৈরি হয়েছিল, কোথায় যাচ্ছেন স্বামী-স্ত্রী। অবশেষে স্পষ্ট, কেপ টাউনের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। সেখানেই শাহরুখের সঙ্গে শুটিং করছেন দীপিকা। ‘কিং’ ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলওয়াত।

Shah Rukh Khan Bollywood Deepika Padukone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy