Advertisement
E-Paper

Samantha Akkineni: শ্যুটিংয়ের মাঝে সারা দিন ফোনে কী করেন সামান্থা

একটি ভিডিয়োয় দেখা যায় সামান্থা ফোনে কুকুরের ভিডিয়ো দেখে চলেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে‌ লেখা, ‘সারা দিন কুকুরের ভিডিয়োর নেশায় বুঁদ আমি।’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৮:১১
‘ফ্যামিলি ম্যান ২’-র পরে গোটা দেশে পরিচিত মুখ হয়ে উঠেছেন সামান্থা।

‘ফ্যামিলি ম্যান ২’-র পরে গোটা দেশে পরিচিত মুখ হয়ে উঠেছেন সামান্থা।

মঙ্গলবার সামান্থা আক্কিনেনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োয় সাদা শাড়ি পরা সামান্থাকে দেখা যায় তিনি সারা দিন ধরে ইনস্টাগ্রামে কুকুরের বিভিন্ন ভিডিয়ো দেখে চলেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে‌ লেখা, ‘সারা দিন কুকুরের ভিডিয়ো দেখা নেশা হয়ে গিয়েছে।’ ‘ফ্যামিলি ম্যান ২’-র পরে গোটা দেশে পরিচিত মুখ হয়ে ওঠা অভিনেত্রী।

এই মুহূর্তে সামান্থা পুদুচেরিতে। ভি গণেশ শিবনের ‘কাথুভাকুলা রেন্ডু কাধল’-এর জন্য শ্যুটিং করছেন তিনি। কিছু দিন আগে, কমল হাসান আর অমলা অভিনীত ‘সাথিয়া’ ছবির জনপ্রিয় গান ‘ভালাই ওসাই’-তে সামান্থার নাচের ভিডিয়ো নেটমাধ্যমে সকলের নজর কাড়ে। সেই ভিডিয়োয় সামান্থা ছাড়াও ছিলেন বিজয় সেথুপতি এবং নয়নতারার মতো জনপ্রিয় শিল্পীরা।

সারা দিন ধরে ইনস্টাগ্রামে কুকুরের বিভিন্ন ভিডিয়ো দেখে চলেছেন সামান্থা।

সারা দিন ধরে ইনস্টাগ্রামে কুকুরের বিভিন্ন ভিডিয়ো দেখে চলেছেন সামান্থা।

‘ফ্যামিলি ম্যান ২’-তে সামান্থার চরিত্র ‘রাজি’-কে ঘিরে জোর চর্চা হয়েছিল। বহু মানুষ অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন। শ্রীলঙ্কার তামিলদের যে ভাবে দেখানো হয়েছে সেটি নিয়ে তীব্র প্রশ্নের সম্মুখীন হন শো-এর নির্মাতারা।

সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সামান্থা। একটি সাক্ষাত্কারে তিনি বলেন, “সিরিজটি মুক্তি পাওয়ার পর এই ধরনের কুরুচিকর মন্তব্য আসা অনেক কমে যায়। সিরিজের মুক্তির আগে যে রকম মেসেজ পাচ্ছিলাম, মুক্তির পরে তা পাইনি। যাঁরা আমার চরিত্রায়ন নিয়ে দুঃখ পেয়েছেন বা অপমানিত বোধ করেছেন, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।” সামান্থার কথা অনুযায়ী, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষের খারাপ লাগায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

গুণশেখরের ‘শকুন্তলম’ এবং ভি গণেশ শিবনের ‘কাথুভাকুলা রেন্ডু কাধল’-এর কাজ সম্পূর্ণ করে দু’টি ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন সামান্থা।

samantha akkineni The Family Man 2 Vijay Sethupathi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy