Advertisement
E-Paper

Vicky-Katrina: জোড়া সুখবর নাকি! মা হলেন সোনম, চিকিৎসা কেন্দ্র থেকে বেরোলেন ‘ভিক্যাট’

শুরু নতুন জল্পনা। এ বার কি মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৯:২৮
ভক্তদের মনে কৌতূহল, ক্যাট কি এ বার মা হবেন?

ভক্তদের মনে কৌতূহল, ক্যাট কি এ বার মা হবেন?

শনিবার কপূর এবং আহুজা পরিবারে খুশির হাওয়া। পুত্রসন্তানের মা হয়েছেন সোনম কপূর আহুজা। এক দিকে যেমন সোনম-আনন্দের ঘরে নতুন অতিথি আসার সুখবর। অন্য দিকে শুরু আরও এক নতুন খবরের জল্পনা৷

ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফকে দেখা গেল মুম্বইয়ের এক চিকিৎসাকেন্দ্রের বাইরে। ‘ভিক্যাট’-কে দেখা মাত্রই শুরু নানা জল্পনা। তাঁদের ছবি দেখে অনুরাগীদের মন্তব্য, ‘আমরা নিশ্চিত কোনও সুখবর আসতে চলেছে৷ মা হতে চলেছেন ক্যাট।’

তবে মুম্বইয়ের এক সংবাদ সংস্থা সূত্রে খবর, এ নিছকই জল্পনা৷ নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই তাঁরা গিয়েছিলেন চিকিৎসকের কাছে৷

সোনমের পর আপাতত আলিয়া, বিপাশার এবং ছোটপর্দার দেবিনার নতুন খবরের জন্য মুখিয়ে অনুরাগীরা৷ তার পর ক্যাটরিনাও কি সেই সুখবরই দেবেন? উত্তর পাওয়া যাবে যথা সময়। অনেকে আবার ভাবছেন যেহেতু কর্ণ জোহরের চ্যাট শো থেকেই তাঁদের সম্পর্কের শুরু, তাই হয়তো মা হওয়ার খবর ‘কফি উইথ কর্ণ’-এর শো-তেই ঘোষণা করবেন ক্যাটরিনা।

sonam kapoor Vicky Kaushal katrin kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy