Advertisement
E-Paper

Katrina Kaif: ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা, তবে কি এ বার মা হওয়ার কথা ঘোষণা করবেন ভি-ক্যাট

ক্যাটরিনা-ভিকির প্রেমকাহিনি শুরু কর্ণের শো-তেই। এ বার এই সোফাতেই এসে জীবনের নতুন ইনিংসের খবর শোনাবেন নায়িকা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৫:১০
মা হওয়ার সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা?

মা হওয়ার সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা?

সোনম কপূর, আলিয়া ভট্ট, বিপাশা বসুর পর এ বার কি তবে সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা কইফ? বলিপাড়ায় ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।

শেষ কয়েক বছরে তারকাদের ‘এয়ারপোর্ট লুক’ নিয়ে দর্শক বেশ আগ্রহী। বুধবার রাতে বিমানন্দরে ক্যাটরিনার এই লুক আরও কিছুটা গুঞ্জন উস্কে দিল। ঢিলেঢালা সাদা শার্টে দেখা গেল নায়িকাকে। তবে এটা শুধুই জল্পনা, ভিকি এবং ক্যাটরিনার তরফে মিলেছে এমনই উত্তর।

কিন্তু অনেক অনুগামীর আশা, কর্ণ জোহরের শো-তে এসেই নাকি আসল সত্যিটা ফাঁস করবেন অভিনেত্রী। যদিও এ প্রসঙ্গে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, নিজেদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে তুলে ধরতে মোটেই রাজি নন। নিজেদেরকে আড়ালে রাখতেই ভালবাসেন তাঁরা। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে ভিকি-ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বলেন, “খুব তাড়াতাড়ি সুখবর দেবেন ভিকি-ক্যাটরিনা। তবে অন্যান্য তারকা জুটির মতো তাঁরা হয়তো ঘোষণা করবেন না।”

তবে কর্ণের সঙ্গে নায়িকার ভাল বন্ধুত্ব। সেই জন্য অনেকেরই ধারণা, ক্যাটরিনার জীবনের নতুন ঘোষণা হয়তো সেই সোফাতেই হবে যেখান থেকে শুরু হয়েছিল ভি-ক্যাটের প্রেম।

katrina kaif Bollywood Acress Koffee With Karan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy