Advertisement
E-Paper

Bipasha-Debina-Anita: ‘আমি অন্তঃসত্ত্বা নই...’, বিপাশা, দেবিনার সুখবর আসা মাত্র হঠাৎ কেন এমন লিখলেন অনিতা?

অনিতা হাসনন্দানির আচমকা পোস্ট। বিপাশা, দেবিনার সুখবরে এক বছর আগের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১০:৪৬
 বিপাশা, দেবিনাকে কি  কিছু বলতে চাইছেন অনিতা?

বিপাশা, দেবিনাকে কি কিছু বলতে চাইছেন অনিতা?

একই দিনে জোড়া সুখবর। এক দিকে দেবিনা-গুরমিতের বাড়িতে নতুন অতিথি আগমনের খবর, অন্য দিকে বিপাশা-কর্ণেরও জীবনের নতুন অধ্যায় শুরুর বার্তা। দুই জুটিই নিজেদের আনন্দের কথা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

যখন হবু মা বিপাশার ছবিতে বুঁদ নেটপাড়া, তখনই দ্বিতীয় বার সন্তানসম্ভবার খবর ঘোষণা করেন দেবিনা-গুরমিত। আর তা দেখেই নিজের সেই দিনগুলোয় ফিরে গেলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি। এক বছর আগের স্মৃতিতে ফিরলেন অভিনেত্রী।

অন্তঃসত্ত্বাকালীন অবস্থার ছবি আবারও ভাগ করে নিলেন। তবে এই পোস্ট কি নিছকই স্মৃতিচারণের ভাবনা থেকে? না কি পিছনে রয়েছে অন্য কোনও কারণ। ছবিতে তাঁর লেখা কিন্তু তেমনই ইঙ্গিত দেয়। অঙ্কিতা লেখেন, ‘না, আমি ফের মা হচ্ছি না।’

এই কথায় ইন্ডাস্ট্রির অনেকেই নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে এ কি সন্তান জন্মের চার মাসের মাথায় গুরমিত-দেবিনার ফের হবু বাবা-মা হওয়ার ঘোষণার প্রতিক্রিয়া? না কি, মনে করিয়ে দিলেন বিপাশাই প্রথম নন।

আগে এমনই এক ছবির মাধ্যমে নিজের মাতৃত্বকালীন আনন্দের কথা ভাগ করে নিয়েছিলেন অনিতাও। যদিও এ বিষয়ে দেবিনা বা বিপাশার তরফ কোনও প্রতিক্রিয়া মেলেনি। আপাতত নতুন অতিথি স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছে দুই জুটি।

Debina Bonnerjee bipasha basu Anita Hassanandani Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy