Advertisement
E-Paper

প্রীতিভোজের এলাহি আয়োজন! ফাঁস হয়ে গেল বিজয়-রশ্মিকার বিয়ের আমন্ত্রণপত্র, কী উল্লেখ তাতে?

প্রথমে শোনা যায়, উদয়পুরের ৪০০ বছরের পুরনো প্রাসাদে নাকি বিয়ের আসর বসছে রশ্মিকা-বিজয়ের। সেখানে নাকি ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করবেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০
রশ্মিকা ও বিজয়ের প্রীতিভোজের আসর হায়দরাবাদে?

রশ্মিকা ও বিজয়ের প্রীতিভোজের আসর হায়দরাবাদে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাসের প্রথমে খবর ছড়ায় উদয়পুরে বিয়ের আসর বসছে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার। তবে রশ্মিকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, এই খবর মিথ্যে। এর পরেই জল্পনা শুরু হয়, তবে কি ২৬ ফেব্রুয়ারি বিয়ের আসর বসছে তারকাজুটির? এই জল্পনার মাঝেই ছড়িয়ে পড়ল রশ্মিকা ও বিজয়ের বিয়ের আমন্ত্রণপত্র।

প্রথমে শোনা যায়, উদয়পুরের ৪০০ বছরের পুরনো প্রাসাদে নাকি বিয়ের আসর বসছে রশ্মিকা-বিজয়ের। সেখানে নাকি ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করবেন তাঁরা। এ বার বিয়ের আমন্ত্রণপত্র থেকে জানা যাচ্ছে, হায়দরাবাদেও নাকি প্রীতিভোজের আসর বসছে তেলুগু দুই তারকার।

বিয়ের কার্ডটি লেখা হয়েছে বিজয়ের বয়ানে। সেখানে বলা হয়েছে, বিয়ে হচ্ছে ২৬ ফেব্রুয়ারিতেই। যেমন শোনা গিয়েছিল, তেমনই বিয়ের আসরে থাকবেন পরিবার ও পরিজন। খুবই গোপন আবহে বিয়ে করছেন তাঁরা। কিন্তু বিয়ের পরে হবে বিশেষ উদ্‌যাপন। প্রীতিভোজের আসরে কাছের বন্ধুবান্ধবকে ও পরিচিতদের আমন্ত্রণ জানান তাঁরা। হায়দরাবাদের কৃষ্ণ বানজারা হিল্‌‌‌‌‌‌স-এ আগামী ৪ মার্চ নাকি এই প্রীতিভোজের আয়োজন হয়েছে। যদিও এই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও ধোঁয়াশায়।

হায়দরাবাদের প্রীতিভোজের আসর ঠিক হলেও, বিয়ে কোথায় করছেন তাঁরা, তা এখনও স্পষ্ট নয়। রবিবার রাতেই দু’জনকে দেখা যায় হায়দরাবাদ বিমানবন্দরে। তবে একসঙ্গে নয়। আলাদা ভাবেই কোথাও যাচ্ছিলেন তাঁরা। অনুরাগীদের অনুমান, বিয়ের জন্যই হয়তো উদয়পুরের দিকেই যাচ্ছেন তাঁরা। বিয়ের আগের প্রস্তুতি সারতে এত দ্রুত উড়ে যাচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথম দেখা বিজয় ও রশ্মিকার। তার পরে ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয় করার পর থেকে তাঁদের প্রেমের খবর ছড়ায়। গত ৩ অক্টোবর তাঁরা বাগ্‌দান সেরেছেন বলেও খবর। যদিও এই নিয়ে কখনও প্রকাশ্যে কিছুই জানাননি তাঁরা।

Rashmika Mandanna Vijay Deverakonda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy