Advertisement
E-Paper

‘এত মিথ্যে দেখলাম’, তমন্নার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে কাকে দোষ দিলেন বিজয়?

বিজয় জানান, এখনকার দিনে সব যেন উল্টো গিয়েছে। যে গালাগালি দেয় তাকে কেউ কিছু বলে না। বরং যার উপর অন্যায় হচ্ছে তাকেই দোষী সাব্যস্ত করতে ব্যস্ত মানুষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২০:২১
(বাঁ দিকে) বিজয় বর্মা,  (ডান ডিকে) তমন্না ভাটিয়া।

(বাঁ দিকে) বিজয় বর্মা, (ডান ডিকে) তমন্না ভাটিয়া। ছবি: সংগৃহীত।

‘লাস্ট স্টোরিজ়’ ওয়েব সিরিজ়ের শুটিং-এ প্রেমের শুরু। তার পর প্রায় তিন বছর পেরিয়ে যায়। বিজয় বর্মা ও তমন্না ভাটিয়া ছিলেন সব সময় জুটিতে। একে অপরকে চোখে হারাতেন তাঁরা। লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না বিজয় বর্মা-তমন্নার ভাটিয়ার কেউই। সম্পর্কের শুরু থেকেই সবটাই রেখেছিলেন সকলের সামনে। কিন্তু আচমকাই ভাঙন। সম্পর্ক ভাঙার বছরখানেক পরে কোন বিরক্তি প্রকাশ করলেন বিজয়!

শোনা গিয়েছিল, ২০২৫ সালেই বিয়ে করবেন বিজয়-তমন্না। প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছিলেন যুগল। কিন্তু হঠাৎই ছন্দপতন। পথ আলাদা হল দুই তারকার! তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এমন নয়। একে অপরের বন্ধু হয়ে সব সময় পাশে থাকবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তাঁরা। তমন্নার সঙ্গে বিচ্ছেদে পর সমাজমাধ্যমে ক্রমাগত নোংরা মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। ঘৃণার শিকার হয়েছেন। বিজয় জানান, এখনকার দিনে সব যেন উল্টো গিয়েছে। যে গালাগালি দেয় তাকে কেউ কিছু বলে না। বরং যার উপর অন্যায় হচ্ছে তাকেই দোষী সাব্যস্ত করতে ব্যস্ত মানুষ।

চারপাশের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারছেন না বিজয়। তিনি বলেন, “সংস্কৃতিতে পুরোপুরি একটা পরিবর্তন এসেছে। মানুষ যে ভাবে কথা বলে এবং মন্তব্য লেখে, তা একটু বেশিই বাড়াবাড়ি রকমের, সরাসরি এবং ব্যক্তিগত। কখনও কখনও অধিকাংশটাই মনগড়া কথা। আর এত মিথ্যে কথা লেখা হয়।” যদিও বিজয় জানান, তিনি চেষ্টা করছেন শ্রেষ্ঠ জীবনসঙ্গী হতে। যাতে তাঁর জীবনে যিনি আসবেন তিনি যাতে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন। নিজেকে আরও ভাল মানুষ গড়ে তুলতে চান।

Tamannaah Bhatia Vijay Varma Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy