Advertisement
E-Paper

দিন কয়েক আগেই লুকিয়ে বিয়ে, এর মধ্যেই গুঞ্জন, দু’মাসের মেয়ে রয়েছে অভিনেতা ভিভিয়ানের!

দিন কয়েক আগেই ভিভিয়ানের লুকিয়ে বিয়ের খবর সামনে আসে। এ বার আরও এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেতার ঘনিষ্ঠরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ২০:৫৭
Picture Of Vivian Dsena

লুকিয়ে বিয়ের পর সামনে এল ভিভিয়ানের জীবনের আরও এক অজানা কাহিনি। ছবি: সংগৃহীত।

‘পেয়ার কি ইয়ে এক কহানি’ ধারাবাহিকের মাধ্যমের টেলিভিশনে জনপ্রিয়তা পান অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ভিভিয়ান ও তাঁর প্রাক্তন স্ত্রী ওয়াহ্‌বিজ দোরাবজির সম্পর্ক ছিল এক সময় ছিল চর্চার কেন্দ্রে। আচমকাই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্‌বিজ। সেই ঘটনার বছর দুয়েক কাটতে না কাটতেই লুকিয়ে বিয়ে করে ফেললেন অভিনেতা। শোনা গিয়েছিল, মিশরীয় সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেছেন অভিনেতা।এ বার সামনে এল নতুন এক তথ্য। লুকিয়ে বিয়ে শুধু নয়, দু’মাসের এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের।

অভিনেতার স্ত্রীর এক ঘনিষ্ঠের দাবি, ভিভিয়ান ও নওরানের একটি কন্যাসন্তান রয়েছে। মাঝেমধ্যে নওরান তাঁদের ঘনিষ্ঠদের সঙ্গে মেয়ের ছবি শেয়ার করেন। প্রচারের আলোর থেকে দূর থাকতেই পছন্দ করেন মুখচোরা অভিনেতা। তাই তাঁর সদ্যোজাত সন্তান কিংবা স্ত্রীকে নিয়ে কোনও তথ্যই জানাননি ভিভিয়ান। এই মুহূর্তে অভিনেতার লোখান্ডওয়ালার ফ্ল্যাটে থাকছেন তাঁরা। ভিভিয়ানের ঘনিষ্ঠ মহলের দাবি, সম্পর্কের বিষয়ে ভিভিয়ান একটু প্রাচীনপন্থী। বিয়ে না করে একত্রবাসের কথা ভাবতেও পারেন না। যদিও অভিনেতার তাঁর ঘনিষ্ঠ মহলে জানান, বিয়ে করলেও গোটাটাই তাঁর ব্যক্তিগত বিষয়, তাই পাঁচকান হতে দেবেন না।

Vivian Dsena Hindi TV Serial Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy