Advertisement
E-Paper

প্রায় সব ধারাবাহিকের নম্বর কমেছে, আইপিএল–এর প্রভাব পড়া শুরু হল কাহিনির নম্বরে?

এই বারেও প্রথমে রয়েছে পারুল এবং রায়ানের কাহিনি। নায়ক, নায়িকার সমীকরণ নিয়ে বিপুল আলোচনা হচ্ছে সমাজমাধ্যমে। গল্পেও নিত্যনতুন মোড় দেখার জন্য উদগ্রীব দর্শক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৫:৩১
আইপিএল-এর প্রভাব কি পড়ল টেলিপাড়ায়?

আইপিএল-এর প্রভাব কি পড়ল টেলিপাড়ায়? ছবি: সংগৃহীত।

চলতি সপ্তাহে টেলিপাড়ার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না বিনোদনদুনিয়ার একাংশ। তবে এই ঘটনার পরেও স্টুডিয়োপাড়ার ক্যামেরা থামেনি। কাটেনি কাজের ছন্দ। পরিচালকেরা বলেছেন, “শো মাস্ট গো অন।” তাই অন্যান্য সপ্তাহের মতোই এ সপ্তাহেও এসেছে টিআরপি। প্রথম পাঁচে যে খুব বেশি এদিক-ওদিক হয়েছে, তেমন নয়।

এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে পারুল এবং রায়ানের কাহিনি। নায়ক, নায়িকার সমীকরণ নিয়ে বিপুল আলোচনা এখন দর্শকমহলে। গল্পে নিত্যনতুন মোড় দেখার জন্য উদগ্রীব তাঁরা। মাঝে একটু নম্বর কমলেও এখনও নিজেদের জায়গা ধরে রেখেছে এই কাহিনি। এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৩। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার জুটিকে প্রথম বার দেখা গেলেও, খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের নজর কাড়েন তাঁরা। কাহিনিতে এখন দেখানো হচ্ছে, নায়ক-নায়িকা কাছাকাছি এসেছেন। কাহিনির নতুন স্বাদ নম্বর বাড়িয়েছে। কিন্তু প্রতি সপ্তাহের মতো এ বারে তারা প্রথম স্থানে থাকতে পারেনি। ৬.০ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই কাহিনি। একই স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’।

তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’। সমাজমাধ্যমে রাঙামতিকে নিয়ে যে, খুব আলোচনা হয়েছে এমন নয়। কিন্তু দর্শকের কাছে এই কাহিনি খুবই আগ্রহের। সেই প্রভাব দেখা গেল টিআরপিতে। তারা পেয়েছে ৫.৯। চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকটি। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭। অন্য দিকে ৫.৪ পেয়ে পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। টেলিপাড়ার একাংশের ধারণা, আইপিএল শুরু হয়েছে বলে টিআরপি প্রভাবিত হবে। কমতে পারে সব ধারাবাহিকের নম্বর। সেই কারণে, এখন নতুন কোনও ধারাবাহিক শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে শোনা যাচ্ছে।

Tollywood Bengali Cinema Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy