Advertisement
E-Paper

শাড়ি গুটিয়ে ‘জুন আন্টি’র পিছনে ধাওয়া করলেন রচনা, কিন্তু কেন?

ঊষসী চক্রবর্তীকে দেখলে এখনও মনে পড়ে যায় ‘জুন আন্টি’র কথা৷ এ বার ঊষসীকে নিয়ে ভয়ঙ্কর কাণ্ড করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৯:৩৫
 ঊষসীকে কেন তাড়া করলেন রচনা?

ঊষসীকে কেন তাড়া করলেন রচনা? ফাইল চিত্র।

বেশ অনেক দিন হয়ে গেল তাঁকে ছোট পর্দায় দেখেননি দর্শক৷ ঊষসী চক্রবর্তী। ‘জুন আন্টি’র ইমেজ ছেড়ে নিজেকে নতুন ভাবে দর্শকের সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ এত দিন পর পর্দার সামনে আসতেই যা কাণ্ড ঘটল।

শেষে কি না ঊষসীর পিছনে ধাওয়া করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শাড়ি তুলে রীতিমতো ছোটাছুটি। ঊষসীর পিছনে রচনা— শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে ঘটেছে এমনটাই। ‘দিদি নম্বর ওয়ান’-এ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অভিনেত্রী৷

‘দিদি নম্বর ওয়ান’ মানেই মজাদার সব খেলা। প্রথম রাউন্ডে ছিল বাটি ভর্তি ল্যাটা মাছ। কে কত বেশি ল্যাটা মাছ ধরতে পারে সেই নিয়েই খেলা। আর মাছ ধরতে গিয়েই ভয়ঙ্কর অবস্থা পর্দার জুন আন্টির। ঊষসীকে ভয় দেখাতে শাড়ি গুটিয়ে মাছ হাতে অভিনেত্রীর পিছনে ধাওয়া করলেন রচনা। সবটাই অবশ্য নিছকই মজা। খুব শীঘ্রই ‘জি ফাইভ’-এর একটি সিরিজে দেখা যাবে ঊষসীকে।

Usashi Chakraborty rachana banerjee Didi no.1
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy