Advertisement
E-Paper

‘নিজের বাড়িতে বিশাল কেউ হতে পারেন আরিয়ান, আমিও কম না’! ওয়েব সিরিজ়ের প্রস্তাব কেন ফেরান মনোজ?

শাহরুখ খানের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করলেও ব্যক্তিগত ভাবে তাঁদের খুব যে পরিচয় ছিল তা নয়। প্রথমে যদিও এই চরিত্রের জন্য মনোজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন আরিয়ান খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২
আরিয়ানের প্রস্তাব কেন ফিরিয়েছিলেন মনোজ?

আরিয়ানের প্রস্তাব কেন ফিরিয়েছিলেন মনোজ?

বলিপাড়ার আলোচিত অভিনেতাদের অন্যতম হলেন মনোজ পাহওয়া। কখনও কৌতুক চরিত্র, তো কখনও খলচরিত্র— বিভিন্ন ভাবে তাঁকে দেখেছে দর্শক। তাঁকে আরিয়ান খানের ‘ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ে দর্শক দেখেছে অবতার সিংহের চরিত্রে। যদিও এই কাজের প্রস্তাব পেয়েই নাকি নাকচ করে দিয়েছিলেন অভিনেতা। তার পর শেষমেশ কেন রাজি হলেন তিনি?

শাহরুখ খানের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করলেও ব্যক্তিগত ভাবে তাঁদের যে খুব পরিচয় ছিল, তা নয়। প্রথমে এই চরিত্রের জন্য মনোজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন আরিয়ান। কিন্তু, তাঁকে সটান না করে দেন অভিনেতা। কী কারণে? মনোজ বলেন, “যখন ওঁরা যোগাযোগ করেছিলেন, আমি ওঁদের থেকে চিত্রনাট্য চাই। কিন্তু পরে, আমার আপ্তসহায়ক জানান, আরিয়ানদের তরফে নাকি কাউকেই কোনও চিত্রনাট্য দেওয়া হচ্ছে না।” তাতেই মনোজের মনে হয়েছিল, আরিয়ান ‘বড়’ কিছু হতে পারেন নিজের বাড়িতে, তিনি নিজেও কিছু কম না! অভিনেতা যোগ করেন, “আমি দিল্লির মানুষ। আমার অভিনেতা হিসাবে বড় হওয়া অন্য ভাবে। তার পরে অবশ্য চারটে চিত্রনাট্য পাঠিয়েছিলেন ওঁরা। পড়ে ভালও লেগেছিল।”

তার পরেই এই সিরিজ়ে অভিনয় করার জন্য রাজি হন মনোজ। শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন তিনি। জানান, মাঝে মাঝেই সেটে চলে আসতেন শাহরুখ। তাঁকে একসঙ্গে ‘মন্নত’-এ খেতে যাওয়ার কথা বলেছিলেন বাদশা, জানান অভিনেতা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy