Advertisement
E-Paper

মুখে জল নিয়েই মঞ্চে লুটিয়ে পড়েন গায়ক হ্যারি স্টাইলস! তখনও উচ্ছ্বাস প্রকাশ দর্শকের, কী এমন ঘটেছিল?

হ্যারি স্টাইলসের অনুষ্ঠানে অঘটন। মঞ্চে জল খেতে গিয়ে কী ঘটালেন গায়ক? ছড়িয়ে পড়ল ভিডিয়ো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:৩৩
মঞ্চে লুটিয়ে পড়লেন হ্যারি স্টাইলস।

মঞ্চে লুটিয়ে পড়লেন হ্যারি স্টাইলস। ছবি: সংগৃহীত।

মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন খ্যাতনামী ব্রিটিশ পপ-তারকা হ্যারি স্টাইলস? ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের মাধ্যমে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। এর পরে ‘অ্যাজ় ইট ওয়াজ়’, ‘ওয়াটারমেলন সুগার’-এর মতো গান গেয়ে একক শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এ দিনের অনুষ্ঠানও ছিল ‘ফুলহাউজ়’। সেখানেই কী ঘটল?

‘পিপল ম্যাগাজ়িন’-এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার ওয়েম্বলিতে কনসার্ট ছিল গায়কের। সেখানেই তাঁর জনপ্রিয় ‘অ্যাজ় ইট ওয়াজ়’ গাওয়ার সময় অঘটন ঘটে। হ্যারি তাঁর প্রতিটি পারফরম্যান্সের একটা পর্যায়ে এসে ‘হোয়েল মুভ’ করেন। এ দিনও তাঁর চিরাচরিত সেই নাচ করে দেখাচ্ছিলেন। এই সময়ে হ্যারি মুখে জল নিয়ে তা বাতাসে ছিটিয়ে দেন। এ দিনও তেমনই করেন। মুখে জল নেন। কিন্তু মুখভর্তি জল থাকা অবস্থায় হঠাৎ শ্বাসের সমস্যা হয় তাঁর। খবর, গলায় জল আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাঁর। মুহূর্তে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। শুয়েও কাশতে থাকেন, বুকে চাপড়ে শান্ত হওয়ার চেষ্টা করেন।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানেই দেখা যায় স্টাইলস মঞ্চে প্রায় ১৭ সেকেন্ড শুয়ে ছিলেন। বারবার কাশছিলেন এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। কয়েক মুহূর্তের এই ঘটনা বুঝতে পারেননি দর্শকও। তাঁরা তখনও গায়কের জন্য চিৎকার করে উল্লাস প্রকাশ করে চলেন। খানিক পরে গায়ক উঠে দাঁড়িয়ে দর্শকের দিকে হাত নাড়িয়ে জানান যে, তিনি একদম ঠিক আছেন। এর পরে অবশ্য কোনও বিরতি ছাড়াই আবার গান গাইতে শুরু করেন তিনি এবং গোটা অনুষ্ঠানটি শেষ করেন।

ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। যদিও হ্যারি জানান, তিনি ঠিক আছেন।

তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে পর দিনও ওয়েম্বলিতে নির্ধারিত দ্বিতীয় কনসার্টে যোগ দেন হ্যারি স্টাইলস। এতে স্পষ্ট হয়, মঞ্চে ঘটে যাওয়া ঘটনাটি ছিল সাময়িক এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে লন্ডনে অনুষ্ঠান করছেন তিনি। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান রয়েছে ব্রাজ়িল, মেক্সিকোয়।

Pop singer Viral Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy