Advertisement
E-Paper

মরা সাপকে বার বার মুখে পুরে ভিডিয়ো করার খেসারত, হাসপাতালে ভর্তি হলেন অর্ধমৃত তরুণ! ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে দাঁড়িয়ে মৃত সাপটির দেহ গলায় পেঁচিয়ে ভিডিয়ো করছেন এক তরুণ। নেতিয়ে পড়া সাপের দেহটি মুখের মধ্যে পুরে কামড়াতে দেখা গিয়েছে তাঁকে। সাপের মুখটিও নিজের মুখে পুরে ভিডিয়ো করতে থাকেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৪:৪০

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের খ্যাতি পাওয়ার মোহে, মরা সাপের দেহ মুখে পুরে ভিডিয়ো করছিলেন। আর তা করতে গিয়েই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ৪৪ বছরের তরুণকে। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশের বিজনৌর জেলার শাদিপুর গ্রামের সেলিম নামের এক শ্রমিক একটি রিল ভিডিয়ো তৈরি করার সময় বার বার একটি মৃত সাপ মুখে দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। মাঝারি আকারের সাপটি নিয়ে কেরামতি দেখানোর সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে দাঁড়িয়ে মৃত সাপটির দেহ গলায় পেঁচিয়ে ভিডিয়ো করছেন। নেতিয়ে পড়া সাপের দেহটি মুখের মধ্যে পুরে কামড়াতে দেখা গিয়েছে সেলিমকে। সাপের মুখটিও নিজের মুখে পুরে ভিডিয়ো করতে থাকেন তিনি। এই কাজটি শেষ করার পর পরই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে বলে পরিবার ও প্রতিবেশীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। একটি সাপ সেলিমের বাড়িতে ঢুকে পড়েছিল। বাড়ির লোকজন সরীসৃপটিকে মেরে ফেলার পর সেটির মৃতদেহ দিয়ে একটি ভিডিয়ো তৈরি করার সিদ্ধান্ত নেয়। পাড়ার বেশ কয়েক জন লোক তা দেখতে জড়ো হয়। মোবাইল ফোনে সেলিমের এই অস্বাভাবিক কাজটি ক্যামেরাবন্দিও করে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

অসুস্থ হয়ে পড়ার পর সেলিমের পরিবার চিকিৎসার পরিবর্তে প্রথমে ঝাড়ফুঁক ও তুকতাক করার জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্রে নিয়ে গিয়েছিল। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে নিকটবর্তী একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা সেলিমকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে যাওয়ার পর তরুণের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

সাপের দেহ নিয়ে অদ্ভুত কাণ্ড করার সেই ভিডিয়োটি ‘মেঘআপডেট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে। মৃত সাপ থেকে যে বিপদ ঘনিয়ে আসতে পারে তা জেনে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। মৃত সাপ দেখলে অনেকেই সেটিকে নিরাপদ মনে করেন, তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এতটা সরল নয়। মৃত্যুর পরও সাপের দেহে থাকা জীবাণু মানুষের জন্য বিপদের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে সামান্য সময়ের জন্য মরা সাপের মধ্যে প্রতিবর্তী নড়াচড়াও দেখা যেতে পারে। খালি হাতে মৃত সাপ না ধরার এবং মরা সাপকে নিরাপদ সরিয়ে ফেলার জন্য প্রশিক্ষিত ব্যক্তিদের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Uttar Pradesh snake bite animal video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy