Advertisement
E-Paper

Anushka Sharma-Virat Kohli: আবার মা হবেন অনুষ্কা? দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরাট?

সঞ্জয়ের কথায়, ‘‘কোভিড পরিস্থিতির আগে অনুষ্কার মা আমার কাছে আসেন, মেয়ের ভাগ্য গণনা করানোর জন্য। সে সময়ে আমি জানিয়েছিলাম যে বিরাট-অনুষ্কা অভিভাবক হবেন। তিনি তখন সেই সম্ভাবনা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, তাঁর মেয়ে-জামাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাই সে রকম কোনও পরিকল্পনাই নেই। কিন্তু ভাগ্যের ইনিংস যাকে বলে! তাঁদের কোলে এল ভামিকা।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৪:১১
বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা

বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা

গত বছর জানুয়ারি মাসে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলীর প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। বছর পেরিয়ে গিয়েছে, তারকা দম্পতি তাঁদের মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি। যদিও খেলার মাঠে ছবি শিকারিদের পাল্লায় পড়ে তাঁদের পরিকল্পনা ভেস্তে গিয়েছে মাস কয়েক আগে। গত জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এক দিনের ম্যাচ চলাকালীন গ্যালারিতে অনুষ্কার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। কিন্তু তার পরেও অভিনেত্রী এবং ক্রিকেটার নিজেদের দিক থেকে সিদ্ধান্তে অটল থেকেছেন। এরই মধ্যে খবর, অনুষ্কা দ্বিতীয় বার মা হবেন।

না, বিরাট ঘরনি অন্তঃসত্ত্বা নন। তা হলে আচমকা এমন খবর কেন রটল? তারকা জ্যোতিষী সঞ্জয় বি জুমানির গণনা অনুযায়ী, আগামী দু’বছরে দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করবেন অনুষ্কা। একইসঙ্গে জ্যোতিষীর দাবি, আগের বারও ভামিকার জন্মের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই সময়ে অনুষ্কার মা সে কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন।

সঞ্জয়ের কথায়, ‘‘কোভিড পরিস্থিতির আগে অনুষ্কার মা আমার কাছে আসেন, মেয়ের ভাগ্য গণনা করানোর জন্য। সে সময়ে আমি জানিয়েছিলাম যে বিরাট-অনুষ্কা অভিভাবক হবেন। তিনি তখন সেই সম্ভাবনা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, তাঁর মেয়ে-জামাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাই সে রকম কোনও পরিকল্পনাই নেই। কিন্তু ভাগ্যের ইনিংস যাকে বলে! তাঁদের কোলে এল ভামিকা।’’

সঞ্জয়ের কথা যদি সত্যি হয়, তবে কি আগামী দু’বছরের মধ্যে ভামিকা দিদি হতে চলেছে?

Anushka Sharma Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy