Advertisement
E-Paper

‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ?

অভিনয়জগতে সে ভাবে কাজ না করলেও তাঁর খ্যাতি আকাশ ছুঁয়েছে সমাজমাধ্যমে। সোমবার একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি সেখানেই। জানিয়েছেন বড়পর্দায় তাঁর অনুপস্থিতির নেপথ্যের আসল কারণ। অভিনয়জগতে সে ভাবে কাজ না করলেও তাঁর খ্যাতি আকাশ ছুঁয়েছে সমাজমাধ্যমে। সোমবার একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি সেখানেই। জানিয়েছেন বড়পর্দায় তাঁর অনুপস্থিতির নেপথ্যের আসল কারণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৪:১৮
ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খুললেন নৌহীদ।

ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খুললেন নৌহীদ। ছবি: সংগৃহীত।

বলিউডের তারকা হয়ে উঠতে পারেননি তিনি, তবে একসময় একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী নৌহীদ সিরুসী। সম্প্রতি তাঁর অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবে রাজি হননি বলেই নাকি একাধিক চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি। গত কয়েক বছরে তেমন কোনও কাজও করেননি ‘অনওয়ার’ অভিনেত্রী। কী কারণে বড়পর্দা থেকে সরলেন তিনি? মুখ খুললেন অবশেষে।

অভিনয়জগতে সে ভাবে কাজ না করলেও তাঁর খ্যাতি আকাশ ছুঁয়েছে সমাজমাধ্যমে। সোমবার একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি সেখানেই। জানিয়েছেন বড়পর্দায় তাঁর অনুপস্থিতির নেপথ্যের আসল কারণ। তিনি জানান, সমাজমাধ্যমে তাঁকে জনৈক ব্যক্তি নতুন ছবি বা কাজ নিয়ে প্রশ্ন করেছেন। তার উত্তরে সরাসরি নৌহীদ বলেন, “এক ঢিলে তা হলে দুই পাখি মারা যাক? কারণ, সম্ভবত এটাই সবচেয়ে বেশি মানুষ জানতে চান।”

তাঁর কথায়, বলিউ়ড ইন্ডাস্ট্রি যে কোনও শিল্পীর থেকে নির্দিষ্ট কিছু আশা করে, যা অভিনেত্রীকে অস্বস্তিতে ফেলেছে। তাঁর মতে, সিনেমার চুক্তিতে সই করলে লোকে ধরেই নেন যে, অভিনেতা বা অভিনেত্রী ঘনিষ্ঠদৃশ্য, চুম্বনদৃশ্যে রাজি। এতে আপত্তি নৌহীদের। তাঁর মতে, এখন প্রয়োজন না থাকলেও এই ধরনের দৃশ্য বেশি করে দেখানো হয়।

নৌহীদ বলেন, “ফিল্মি দুনিয়ায় কাজ করা দারুণ অভিজ্ঞতা হতে পারে। কিন্তু, ওঁরা চুক্তিতে সই করিয়ে নিয়েই ভাবেন যে, পর্দায় চুম্বন বা ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করতে কারও সমস্যা হবে না। আমার মনে হয়, এখন কোনও কারণ ছাড়াই ওরকম দৃশ্য রাখা হয়। দুঃখিত, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, আমার মনে হয় না সেটা খুব ভাল লাগে দেখতে বলে রাখা হয়।”

তিনি আরও যোগ করেন, এই ধরনের দৃশ্যে মত থাকে না বলে নৌহীদকে একাধিক কাজ খোয়াতে হয়েছে। অভিনেত্রীর কথায়, “ছবির প্রস্তাবে আমি হ্যাঁ বা না বলার আগেই, কাজটা থেকে বাদ পড়ি। কারণ, হয়তো চুম্বনদৃশ্যে আমি স্বচ্ছন্দ নই বলেছি।” এ ছাড়াও একাধিক প্রযোজক কাজ করার পরেও পাওনা টাকা দেন না বলেও অভিযোগ অভিনেত্রীর। অনেক সময়েই নাকি তিনি পারিশ্রমিক পাননি, জানান নৌহীদ। অভিনয়ের বাইরেও তাঁর জীবন আছে, সেই কারণে ইন্ডাস্ট্রিতে বসে থাকেননি তিনি। এখন ইনস্টাগ্রামের মাধ্যমে দর্শক ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন নৌহীদ।

Nauheed Cyrusi Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy