Advertisement
E-Paper

বাংলা ছবির স্বার্থে মে মাসে আসছেন জিৎ! প্রেক্ষাগৃহে ‘কেউ বলে বিপ্লবী’ আর ‘টক্সিক’-এর টক্কর?

দেবের সঙ্গে টক্কর এড়াতেই নাকি পুজো আর স্বাধীনতা দিবসে ছবিমুক্তি ঘটাচ্ছেন না জিৎ?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:৫১
জিৎকে নিয়ে অকপট প্রযোজক ভাই গোপাল মদনানি।

জিৎকে নিয়ে অকপট প্রযোজক ভাই গোপাল মদনানি। ছবি: ফেসবুক।

জিৎ নাকি দেবের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন না? তাই তাঁর আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাবে ২৯ মে? সিনেপাড়ার অন্দরের গুঞ্জন, দেবের সঙ্গে সংঘাত এড়ালেও দক্ষিণী নায়ক যশের সঙ্গে জিৎ সংঘাত এড়াবেন কী করে? ৪ জুন মুক্তি পাবে ‘টক্সিক’। জিতের ছবি কি সেই ঝড়় সামলাতে পারবে?

স্ক্রিনিং কমিটির সিনে ক্যালেন্ডার বেরনোর আগেই দেবের ছবির ক্যালেন্ডার তৈরি। এ বছর পুজোয় আর শীতে তো আসবেনই, দেব এ বছরের স্বাধীনতা দিবসেও প্রেক্ষাগৃহে দেখা দেবেন! এ দিকে জিতেরও ইচ্ছা, তিনিও পুজোয় আনবেন তাঁর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই খবর কানে আসতেই নাকি ‘ত্রাহি’ রব টলিউডের অন্দরে। কারণ, পুজো যত এগিয়ে আসবে, দেব আর জিতের অনুরাগীদের দ্বন্দ্ব বাড়বে। তাতে বাকি ছবির প্রযোজকেরা নাকাল হবেন, আশঙ্কা অন্যদের।

সাম্প্রতিক খবর, এ সব ভেবেই নাকি স্বাধীনতা দিবসের দিন তাঁর বিপ্লবী অনন্ত সিংহের জীবনীছবির মুক্তির কথা ভেবেছিলেন জিৎ। সেখানেও দেবের উপস্থিতি। ফলে, একপ্রকার বাধ্য হয়েই নাকি ২৯ মে তারিখটিকে বেছেছেন প্রযোজক-অভিনেতা। যদিও আনন্দবাজার ডট কম-কে জিতের সহ প্রযোজক ভাই গোপাল মদনানি বলেছেন, “এখনও ছবিমুক্তির তারিখ পাকা হয়নি। আলোচনা চলছে।” তিনি এও জানান, দেবের সঙ্গে সংঘাত এড়াতে নয়, বাংলা ছবির স্বার্থেই তাঁদের এই পদক্ষেপ। দেব এবং জিৎ উভয়ে মুখোমুখি বসেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তার পর এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছেন।

বাংলা ছবির স্বার্থেই হোক বা দেব-জিতের দ্বন্দ্ব এড়াতে, যে কারণেই ছবিমুক্তি পিছিয়ে যাক, সংঘাত কিন্তু থাকছেই। যেমন, ২৯ মে মুক্তি পাবে আরও দুটো বড় বাজেটের ছবি। একটি উইন্ডোজ় প্রযোজনা সংস্থার, অন্যটি সুরিন্দর ফিল্মসের। তার কয়েক দিন পরে মুক্তি পাবে দক্ষিণী নায়ক যশের ছবি ‘টক্সিক’। ছবির টিজ়ার, ট্রেলার ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। তার উপরে এই ছবি দিয়ে তিনি চার বছর পরে অভিনয় ফিরছেন। সব মিলিয়ে যশের দাপটে বাকিদের অস্তিস্ত্ব বিপন্ন হলেও হতে পারে!

এই বিষয়টি কি খতিয়ে দেখেছেন জিৎ? গোপালের কথায়, “ওই জন্যই আমরা দিনস্থির করিনি। আনুষ্ঠানিক ঘোষণাও করিনি। সবটাই আলোচনায় রয়েছে।” একটু থেমে অভিনেতার প্রযোজক ভাই যোগ করেছেন, “একটি হিন্দি ছবি মুক্তি পেলে তবু সামলে নেওয়া যায়।” জিতের টিম কি তা হলে বাকি দু’টি বাংলা ছবি নিয়ে চিন্তিত?

Dev Yash Puja Release 2026 Toxic Jeet Keu Bole Biplabi Keu Bole Dakat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy