Advertisement
E-Paper

KK Debate: ‘ইস্মার্ট জোড়ি’ থেকে বাদ দেওয়া হোক রূপঙ্কর-চৈতালিকে, দাবি তুললেন দর্শকেরা

কেক সংস্থা, রেস্তরাঁর পরে এ বার রিয়্যালিটি শো থেকে বাদ পড়তে চলেছেন রূপঙ্কর বাগচি? দর্শকদের দাবি, গায়ক দম্পতিকে অবিলম্বে বাতিল করা হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ২১:১০
এ বার দর্শক-শ্রোতাদের একটা বড় অংশের দাবি, ‘ইস্মার্ট জোড়ি’ থেকেও বাদ দিতে হবে রূপঙ্কর বাগচি-চৈতালি লাহিড়িকে।

এ বার দর্শক-শ্রোতাদের একটা বড় অংশের দাবি, ‘ইস্মার্ট জোড়ি’ থেকেও বাদ দিতে হবে রূপঙ্কর বাগচি-চৈতালি লাহিড়িকে।

সংবাদমাধ্যমের সামনে লিখিত বিবৃতি পড়েও রেহাই পেলেন না রূপঙ্কর বাগচি। কেকে-বিতর্কের জেরে ইতিমধ্যেই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রথম সারির কেক সংস্থা। শোনা যাচ্ছে, এক রেস্তরাঁও নিষিদ্ধ করেছে তাঁর গান। তাতেও শান্ত নয় জনতা। এ বার দর্শক-শ্রোতাদের একটা বড় অংশের দাবি, স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ থেকেও বাদ দিতে হবে রূপঙ্কর বাগচি-চৈতালি লাহিড়িকে। বদলে জোরালো আবেদন, ফিরিয়ে আনা হোক জিতু কমল-নবনীতা দাসকে। খেলার নিয়মে এই জুটি ইতিমধ্যেই বাদ পড়েছেন রিয়্যালিটি শো থেকে।

স্টার জলসার ফেসবুক পাতায় দর্শকেরা লিখেছেন, ‘বার বার বলা হচ্ছে। দর্শকদের কথা কেন আপনারা শুনছেন না ? যত তাড়াতাড়ি সম্ভব রূপঙ্কর বাগচিকে বাদ দিন।’ দর্শকদের দাবির কাছে কি নতি স্বীকার করতে চলেছে চ্যানেল? আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল স্টার জলসা কর্তৃপক্ষের সঙ্গে। তাঁরা বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

এই রিয়্যালিটি শোয়ের শুরু থেকেই তারকা দম্পতিদের মধ্যে জনপ্রিয় ছিলেন রূপঙ্কর-চৈতালি, সম্রাট-ময়না এবং জিতু-নবনীতা। শেষ ধাপ পর্যন্ত অনায়াসেই পৌঁছে যান গায়ক-অভিনেতা দম্পতি। অনেকের মতে, কেকে-কে নিয়ে বিরূপ মন্তব্য না করলে হয়তো প্রতিযোগিতায় রূপঙ্কর-চৈতালিই বিজয়ী হতেন। কিন্তু রূপঙ্করের কটাক্ষের পরদিনই কলকাতায় এসে কাকতালীয় ভাবে বলিউড গায়কের মৃত্যু জনরোষের মুখে দাঁড় করিয়ে দেয় গায়ককে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

KK Rupankar Bagchi Ishmart Jodi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy