Advertisement
E-Paper

‘পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে’, বিজেপি নেতার সঙ্গে হনী সিংহের সাক্ষাৎ, কী অনুরোধ গায়কের?

একসময় মাদকাসক্ত হয়ে প়ড়েছিলেন হনী সিংহ। কর্মজীবনের উপরেও পড়েছিল প্রভাব। সেখান থেকে সুস্থ হয়ে ফের কাজে ফেরেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:৩৮
বিজেপি নেতার সঙ্গে দেখা হনী সিংহের!

বিজেপি নেতার সঙ্গে দেখা হনী সিংহের! ছবি: পিটিআই।

বিজেপি নেতা তরুণ চুঘের সঙ্গে সাক্ষাৎ করলেন হনী সিংহ। বিশেষ উদ্দেশ্য নিয়ে পঞ্জাবের বিজেপি নেতার সঙ্গে দেখা করেন গায়ক। পঞ্জাবের মানুষের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি।

একসময় মাদকাসক্ত হয়ে প়ড়েছিলেন হনী সিংহ। কর্মজীবনের উপরেও পড়েছিল প্রভাব। সেখান থেকে সুস্থ হয়ে ফের কাজে ফেরেন তিনি। তাই নতুন প্রজন্মের মাদকাসক্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তিনি। তাই হনী সিংহ বলেন, “সৎশ্রী অকালজি, আমি হনী সিংহ। আমি তরুণজির সঙ্গে দেখা করতে এসেছিলাম। পঞ্জাব এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মাদকের জন্য আজ এই অবস্থা। পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। স্যর (তরুণ চুঘ) ইতিমধ্যেই অনেক করেছেন এই বিষয়ে। অনেক সাহায্য করেছেন আমাদের।”

এই দিন হনীকেও প্রশংসায় ভরিয়ে দেন তরুণ চুঘ। শিল্পীকে ‘পঞ্জাবের পুত্র’ আখ্যাও দিয়েছেন তিনি। হনীর সঙ্গে ছবি ভাগ করে বিজেপি নেতা লেখেন, “পঞ্জাবের গৌরব ইয়ো ইয়ো হনী সিংহের সঙ্গে আজ সাক্ষাৎ হল। নতুন প্রজন্মের মনে বাস করেন তিনি। পঞ্জাবে মাদকাসক্তি দূর করা নিয়ে আলোচনা হল ওঁর সঙ্গে।” পঞ্জাবের এই সমস্যা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন তরুণ। তাঁর কথায়, “হনী সিংহ যদি মাদকাসক্তি থেকে ফিরে আসতে পারেন, তা হলে পঞ্জাবের তরুণ-তরুণীরাও নতুন করে জীবন শুরু করতে পারবেন। চলুন সবাই মিলে পঞ্জাবকে মাদক-মুক্ত করি।”

হনী সিংহও যাতে পঞ্জাবের নতুন প্রজন্মকে মাদক ত্যাগ করার বার্তা দেন, সেই অনুরোধও করেছেন তরুণ চুঘ। তিনি বলেছেন, “আপনার কণ্ঠে মা সরস্বতী ও মহাদেবের আশীর্বাদ রয়েছে। আপনি আপনার কণ্ঠের মাধ্যমে বার্তা দিন এই প্রজন্মের তরুণদের।”

Honey Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy