Advertisement
E-Paper

কাজ থেকে দূরে সরেছিলেন জ়রীন, কিন্তু শেষরক্ষা হল না! কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়িকা

গত বছর নিজেই ঘোষণা করেছিলেন, মায়ের অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিচ্ছেন। সেই লড়াই থামল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১২:১৭
শোকস্তব্ধ জ়রীন খান।

শোকস্তব্ধ জ়রীন খান। ছবি: সংগৃহীত।

সলমন খানের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী জ়রীন খান। তার পরেও বেশ কিছু কাজ করেন, যদিও সাফল্য পাননি। তবে কোনও না কোনও ভাবে প্রচারের আলোয় থেকেছেন। গত বছর নিজেই জানিয়েছিলেন, মা পরভীন খানের অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিচ্ছেন। সেই লড়াই থামল। ৮ এপ্রিল সকালে দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় পরভীনের। ৮১ বছরে প্রয়াত হলেন জ়রীনের মা।

সকাল ১০টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রীর মায়ের। মায়ের মৃত্যুর খবর নিজেই সমাজমাধ্যমের পাতায় জানিয়েছেন জ়রীন। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তিনি তাঁর মায়ের সবচেয়ে কাছের। ফলে, অনেক সময়েই কাজ বন্ধ রেখে মায়ের দেখভাল করতে হয় তাঁকে। অভিনেত্রী মাসকয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না। আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।” মাকে হারিয়ে শোকস্তব্ধ তিনি।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জ়রীন জানিয়েছিলেন, একদিন হঠাৎই তাঁর বাবা তাঁদের ছেড়ে চলে যান। বাড়িতে তখন মা, বোন ও তিনি। সেই সময়ে মায়ের ভরসা হয়ে ওঠেন জ়রীনই। অভিনেত্রী হওয়ার আগে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ চাকরি করতেন তিনি। মা ও বোনকে একটা সুস্থ জীবন দিতেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।

Advertisement
Zareen Khan Bollywood Actress Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy