Advertisement
E-Paper

শরীরে অ্যান্টি-অক্সিড্যান্টের চাহিদা মেটানো দরকার? মিক্সি থাকলেই হবে, বানিয়ে ফেলুন ৩টি সুস্বাদু স্মুদি

ফ্রি র‌্যাডিকালগুলি শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, তা কমাতে পারে অ্যান্টি-অক্সিড্যান্ট। রোজের খাবারেই এই যৌগের প্রাচুর্য রয়েছে। ডায়েটে তাই ৩টি সুস্বাদু স্মুদি যোগ করতে পারেন, যা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪
অ্যান্টি-অক্সিড্যান্ট ভরা ৩টি স্মুদি।

অ্যান্টি-অক্সিড্যান্ট ভরা ৩টি স্মুদি। ছবি: সংগৃহীত।

ক্যানসার, প্রদাহ, হার্টের অসুখ, ডায়াবিটিস, অকাল বার্ধক্যের মতো জটিল রোগগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টি-অক্সি়ড্যান্টের মতো যৌগ শরীরের জন্য অপরিহার্য। এ ছাড়াও কোষকে ক্ষতির হাত থেকে রেহাই দেয়। ফ্রি র‌্যাডিকালগুলি শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, তা কমাতে পারে এই অ্যান্টি-অক্সিড্যান্টই। রোজের খাবারেই এই যৌগের প্রাচুর্য রয়েছে। শাকসব্জি এবং ফলমূল তাই বেশি করে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

বাড়ির ছোটদের, বা নিজের ডায়েটেও তিনটি সুস্বাদু স্মুদি যোগ করতে পারেন। এগুলি খেলে অ্যান্টি-অক্সিড্যান্টের চাহিদা মিটবে শরীরের।

ডায়েটে রাখুন তিনটি সুস্বাদু স্মুদি।

ডায়েটে রাখুন তিনটি সুস্বাদু স্মুদি। ছবি: সংগৃহীত

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ৩ স্মুদি

বেদানা ও কলার স্মুদি

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ বেদানা এবং ফাইবারে পরিপূর্ণ কলা দিয়ে সুস্বাদু স্মুদি বানিয়ে নিতে পারেন।

কী ভাবে বানাবেন?

বেদানা এবং কলা ছা়ড়িয়ে ব্লেন্ডারে পিষে নিন। তার মধ্যে দই আর অল্প জল মিশিয়ে দিন। যথেষ্ট মিহি না হলে একসঙ্গে আবার মিক্সিতে পিষে নিয়ে খেতে পারেন। আলাদা করে চিনি, গুড় বা মধুর প্রয়োজনীয়তা নেই, কারণ বেদানা ও কলা দু’টিই প্রাকৃতিক ভাবে মিষ্টি স্বাদের।

আপেল ও বিটের স্মুদি

আপেল ও বিট, দুই-ই অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। ফল ও সব্জি হিসেবে খেতে না চাইলে এই স্মুদি বানিয়ে খাওয়াতে পারেন বাড়ির ছোটদের।

কী ভাবে বানাবেন?

হালকা টক-মিষ্টি স্বাদের স্মুদি বানিয়ে নিতে পারেন এই দুই উপকরণ দিয়ে। আপেল ও বিটকে মিক্সার গ্রাইন্ডারে পিষে তাতে লেবুর রস মিশিয়ে দিন। এ বার রসটুকু ছেঁকে স্মুদি হিসেবে খাওয়াতে পারেন শিশুদের।

পেঁপে ও কমলালেবুর স্মুদি

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর দুই ফলই। পেঁপে ও কমলালেবুতে ভিটামিন সি-র পরিমাণও বেশি। এই দুই ফল দিয়েই বানাতে পারেন সুস্বাদু স্মুদি।

কী ভাবে বানাবেন?

পেঁপে ও কমলালেবুর পাশাপাশি এই স্মুদিতে থাক চিয়া বীজ। পেঁপে ছোট ছোট টুকরো করে নিন। কমলালেবুর কোয়াগুলি ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে মিহি করে পিষে অল্প এক চা চামচ চিয়া বীজ ঢেলে দিন মিশ্রণে। চিয়ার সঙ্গেই অল্প জল মিশিয়ে ১০ মিনিট রেখে দিয়ে তার পর স্মুদি হিসেবে খেয়ে ফেলুন।

Weight Loss Smoothie Recipe Smoothies healthy drink
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy