Advertisement
E-Paper

খাওয়ার ভুলে উধাও হতে পারে ত্বকের স্বাভাবিক জেল্লা, কোন ৩ খাবার বাদ দেওয়া দরকার?

মাছ, ডিম, শাকসব্জি, ফল, জল যেমন ত্বক ভাল রাখে তেমনই দৈনন্দিন খাবার তালিকায় সামান্য ভুলে, ত্বকের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হতে পারে। কোন তিন খাবার ত্বকের জন্য খারাপ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৪
দৈনন্দিন যাপনে কোন খাবার নিঃশব্দে ত্বকের ক্ষতি করতে পারে?

দৈনন্দিন যাপনে কোন খাবার নিঃশব্দে ত্বকের ক্ষতি করতে পারে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বকের জেল্লা ধরে রাখতে কেউ মাখছেন মা-ঠাকুরমার বলা টোটকা, কেউ আবার ভরসা রাখনে আধুনিক প্রসাধনীতে। মাঝমধ্যে সালোঁয় গিয়ে চলছে চর্চাও। তবে সব পরিশ্রমই বৃথা হতে পারে খাবার তালিকার ভুলে।

মাছ, ডিম, শাকসব্জি, ফল, জল যেমন ত্বক ভাল রাখে তেমনই দৈনন্দিন খাবার তালিকায় সামান্য ভুলে, ত্বকের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হতে পারে। কোন তিন খাবার ত্বকের জন্য খারাপ?

ফলের রস থেকে বিস্কুট, সিরাম,: দৈনন্দিন খাবার তালিকায় বিস্কুট, প্যাকেটজাত ফলের রস, কার্বোনেটেড পানীয়, বোতলবন্দি শরবৎ এমন অনেক কিছুই থাকে। বিশেষত চিনি দেওয়া মিষ্টি বিস্কুট, ক্রিম বিস্কুট বা বোতলবন্দি যে কোনও পানীয়ই শরীরের জন্য ভাল নয়। এগুলিতে সাদা চিনি-সহ কৃত্রিম গন্ধ মেশানো হয়। ফ্রুক্টোজ় জাতীয় সিরাপ, অতিরিক্ত চিনি জাতীয় খাবার নিয়ম করে খেলে হজমের গোলমাল হবেই। তা ছাড়া, রক্তে আচমকা শর্কররা মাত্রা বেড়ে যাওয়া ক্ষতিকর। এতে হরমোনের সামঞ্জস্য নষ্ট হতে পারে। হজম, হরমোনের গোলমাল হলে তার প্রভাব সরাসরি ত্বকে পড়তে বাধ্য।

পোড়া তেল: চপ, পকোড়া খেতে খুবই ভাল লাগে। তবে পোড়া তেলে ভাজা হলে তা হয়ে ওঠে অত্যন্ত ক্ষতিকর। তাতে ক্যানসারের ঝুঁকিও বাড়ে। সাধারণত দোকানে একই তেলে বার বার নানা ধরনের ভাজাভুজি হয়। পুড়ে যাওয়া তেলে ভাজা খাবার খেলে প্রভাব পড়ে স্বাস্থ্যে। হজমের গোলমাল হবে। তা থেকেই প্রদাহ হতে পারে, তার প্রভাব পড়বে ত্বকেও।

ভাজাভুজি: খাবার যত বেশি বা লালচে করে ভাজা হয়, তাতে তত বেশি ‘অ্যাক্রিলামাইড’ নামক রাসায়নিক তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। মুচমুচে করে ভাজা ফ্রেঞ্চফ্রাই, চিকেন ফ্রাই, শিঙাড়া যতই সুস্বাদু হোক তা স্বাস্থ্য এবং ত্বকের জন্য ক্ষতিকর। এই ধরনের যৌগ ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy