Advertisement
E-Paper

ভ্রু ঘন হবে, ভরাটও, সুন্দর আকার চাইলে ব্যবহার করতে হবে একটি বিশেষ তেল

পাতলা ভ্রুকে ঘন এবং ভরাট করে তুলতে চান? নিয়মিত তেল মাখলে ভ্রুর রোমের গোড়া পুষ্টি পায়। কোন তেল ব্যবহার করলে লাভ বেশি হবে, কী ভাবে ব্যবহার করতে হবে জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৮:৩০
How to use Castor Oil to get thick eyebrows

ঘন ও ভরাট ভ্রু চাইলে, এই তেলটি ব্যবহার করে দেখুন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

এক জোড়া ঘন, সুন্দর ভ্রু মুখশ্রী বদলে দিতে পারে। অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভ্রু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায়। আবার শারীরিক অসুস্থতার জন্যও ভ্রুর রোম ঝরে যেতে পারে। শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। চুলের, ত্বকের মতো ভ্রুর যত্ন নেওয়াও জরুরি। তার জন্য সালোঁতে যাওয়ার দরকার নেই। একটি বিশেষ তেলেই তা সম্ভব।

ক্যাস্টর অয়েল ভ্রুর রোমকে ঘন করে, গোড়া শক্ত করে এবং ভাঙন ধরার প্রবণতা কমায়। নিয়মিত মাখলে ভ্রু আরও ভরাট হয়। তবে ব্যবহার করতে হবে নিয়ম মেনে।

নারকেল তেলের সঙ্গে

এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই তেল ভ্রুতে মেখে ৩০-৪০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ঘন ও ভরাট ভ্রু চাইলে সপ্তাহে অন্তত তিন দিন এই তেল ব্যবহার করতে হবে। রাতে মেখেও রাখতে পারেন।

ক্যাস্টর অয়েল ও অ্যালো ভেরা

তাজা অ্যালো ভেরার শাঁসের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাখলে ভ্রুর আকার সুন্দর হবে। ঘনও হবে। সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে

অলিভ অয়েল ভিটামিন এ এবং ই-তে ভরপুর। এই ভিটামিনগুলি চুলের পুষ্টি ও বৃদ্ধির সহায়ক। ভ্রুতে মাখলে উপকার পাবেন অল্প দিনেই। তবে এর সঙ্গে ক্যাস্টর অয়েলও মিশিয়ে নিতে হবে। ভ্রুতে লাগিয়ে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেললে উপকার বেশি হবে।

ক্যাস্টর অয়েল ও ভিটামিন ই-ক্যাপসুল

১ চামচ ক্যাস্টর অয়েল, ১টি ভিটামিন ই ক্যাপসুল একটি বাটিতে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি পরিষ্কার তুলো ব্যবহার করে এই মিশ্রণটি ভ্রুতে লাগান। পরের দিন সকালে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রতিদিন এটি ব্যবহার করুন।

Eyebrow Eyebrow Mask
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy