Advertisement
E-Paper

জাপানের যাপনের সঙ্গে জড়িয়ে ৫ খাবার, দীর্ঘায়ু পেতে সে দেশের নারীরা কী কী খান জানেন?

অ্যান্টি-অক্সিড্যান্টের সঙ্গে এখন পরিচিত স্বাস্থ্যসচেতনেরা। বিশ্ব জুড়ে তাই খাবারের মধ্যে অ্যান্টি-অক্সিড্যান্টের সন্ধান চলছে। ও দিকে জাপানের নারীরা ইতিমধ্যেই দিনে-রাতে এমন খাবার খান, যেগুলোতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ প্রচুর। রইল তেমনই ৫ খাবারের সন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৭:৩১
প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ৫ জাপানি খাবার।

প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ৫ জাপানি খাবার। ছবি: এআই সহায়তায় তৈরি।

জাপানিরা না কি দীর্ঘায়ুর অধিকারী। জাপান ঘুরে আসা পর্যটক থেকে শুরু করে পুষ্টিবিদ এবং চিকিৎসক— নানা দিকেই এই বিষয় নিয়ে আলোচনা শুনতে পাওয়া যায়। সবচেয়ে বেশি সংখ্যক শতায়ু মানুষ থাকেন জাপানের ওকিনওয়া দ্বীপে, আর গবেষকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই জায়গাটি। লোকে বলে, আনন্দের সঙ্গে সুস্থ ভাবে বাঁচার চাবিকাঠি লুকিয়ে আছে জাপানি দর্শনে। সচেতন ভাবে, স্বাস্থ্যকর উপায়ে বাঁচায় বিশ্বাসী জাপানিরা। তাই বিশ্বে যখন স্বাস্থ্যসচেতন ব্যক্তির সংখ্যা বাড়ছে, তখনই নজর কাড়ছে জাপানের যাপন। আর যাপনের বড় অংশ জুড়ে রয়েছে খাদ্যাভ্যাস।

অ্যান্টি-অক্সিড্যান্টের সঙ্গে এখন পরিচিত স্বাস্থ্যসচেতনেরা। এগুলি এমন কিছু প্রাকৃতিক বা কৃত্রিম যৌগ (যেমন, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা-ক্যারোটিন), যা শরীরের ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকালকে নিষ্ক্রিয় করে। কোষের অক্সিডেশন রোধ করে বলে বার্ধক্যের ছাপ পড়ে ধীর গতিতে এবং ক্যানসার, হৃদ্‌রোগের মতো জটিল রোগের ঝুঁকি কমে। বিশ্ব জুড়ে তাই খাবারের মধ্যে অ্যান্টি-অক্সিড্যান্টের সন্ধান চলছে। ও দিকে জাপানের নারীরা ইতিমধ্যেই দিনে-রাতে এমন খাবার খান, যেগুলি অ্যান্টি-অক্সিড্যান্টে ভর্তি।

রইল তেমনই ৫ খাবারের সন্ধান

জাপানি খাদ্যসংস্কৃতির একটি বড় বৈশিষ্ট্য হল, মজানো খাবার। পাশাপাশি, সেগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট, খনিজ, ভিটামিন এবং অন্ত্রের জন্য স্বাস্থ্যকর উপাদানে সমৃদ্ধ। এই ধরনের খাবারই তাঁদের রোজের খাবারের অংশ। এই ধরনের খাবার অন্ত্রের উপকারী জীবাণুগুলিকে সক্রিয় রাখতে সাহায্য করে। এর ফলে হজমশক্তি থেকে শুরু করে রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। এমনকি মানসিক স্বাস্থ্যও ভাল থাকে ভাল খাওয়াদাওয়ার ফলে। তাই এই ৫ অ্যান্টি-অক্সিড্যান্ট খাবারের মধ্যে মজানো খাবারের দাপটই বেশি।

মজানো বাঁধাকপি (জ়াউয়েরক্রাউট)

বাঁধাকপি ম্যারিনেট করে রেখে মজিয়ে খাওয়া হয়। একেই মজানো বাঁধাকপি বা ইউরোপে জ়াউয়েরক্রাউট বলা হয়। নানা ধরনের আচার হিসাবে বা ভিনিগার এবং সামুদ্রিক লবণে ম্যারিনেট করে রাখা সব্জি খাওয়ার চল রয়েছে সে দেশে। ভাত-জাতীয় বা অন্য যে কোনও পদের সঙ্গে পাশে রেখে খাওয়া হয় এগুলি। কোরিয়ার কিমচি যেমন এখন কলকাতা শহরেও খুব জনপ্রিয়, তেমনই এক খাবার এটি। দুপুরে ও রাতে খাওয়ার আগে অল্প একটু মজানো কপি খেয়ে নিলে হজমের কাজ শুরু হতে পারে দ্রুত। এতে প্রোবায়োটিক উপাদান থাকে, যা অন্ত্রের উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে ক্যালোরি খুব কম থাকে আর ভিটামিন সি-তে ভরপুর, যা একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিড্যান্টও বটে।

কুজ়ু

কুজ়ু এক ধরনের ময়দা, যা কুডজ়ু গাছের মূল থেকে তৈরি করা হয়। জাপানি রান্নায় এটি ঝোল ঘন করার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। পুষ্টিবিদদের মতে, কুজ়ু খেলে হজমতন্ত্রের স্বাস্থ্যরক্ষা হয়। পাশাপাশি রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা এবং অ্যান্টি-অক্সিড্যান্ট কার্যকারিতার জন্যও এটি সুপরিচিত। স্যুপ, ঝোল, সস বা গরম পানীয় তৈরিতে এটি ব্যবহার করা হয়। এক সময়ে কুজ়ু ব্যবহৃত হত হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যরক্ষায়।

কুকিচা চা

পাতা নয়, চা গাছের ডালপালা ও কাণ্ড দিয়ে তৈরি হয় বিশেষ এই জাপানি চা। ফলে এতে থাইনের পরিমাণও খুবই কম থাকে। ১ শতাংশেরও কম। থাইনে হল ক্যাফিনেরই আর এক প্রকার, যা স্নায়ুতন্ত্রকে খানিক ক্ষণের জন্য অতিরিক্ত সজাগ করে তোলে, ক্লান্তি দূর করে। যাঁরা চায়ে ক্যাফিনজাতীয় কোনও উপাদান চান না, তাঁদের জন্য উপযুক্ত হতে পারে কুকিচা। এর পাশাপাশি, এই চায়ে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণও বেশি। এই গরম পানীয় হজমের জন্যও ভাল।

মিসো স্যুপ

জাপানি প্রাতরাশ হিসেবে সুখ্যাত পদ। মজানো সয়াবিন, সামুদ্রিক লবণ, কোজি মাশরুমের দিয়ে তৈরি মিসো পেস্ট থেকে এই স্যুপ তৈরি হয়। এতে প্রোবায়োটিক, প্রোটিন, খনিজ এবং ভিটামিন থাকে। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে এবং হজমতন্ত্রকে দিনের শুরুতেই সক্রিয় করতে সাহায্য করে এটি। উপরন্তু ২০ শতাংশ প্রোটিন পাওয়া যায় এই স্যুপ থেকে।

উমেবোশি বাটা

জাপানের বিশেষ প্রকার আলুবোখরা বা প্লাম দিয়ে এই বাটা বা পেস্ট বানানো হয়। এটিও এক প্রকার মজানো খাবার। এতে ফ্যাট কম, ক্যালোরি কম, প্রোবায়োটিক বেশি। অন্ত্রের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি মাথা ব্যথাও দূর করতে পারে। খাওয়ার আগে আধ চা চামচ উমেবোশিবাটা খেতে পারেন অথবা কোনও স্যুপজাতীয় রান্নাতেও ব্যবহার করতে পারেন।

Japanese Food antioxidant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy