Advertisement
E-Paper

সাদামাঠা জলের বদলে কেতাদুরস্ত ‘ওয়াটার’ পান করেন বলি তারকা! পুষ্টির চাহিদা মেটে নানাবিধ পানীয়ে

জল পানের মাধ্যমে যাবতীয় সুপারফুডও পান করেন নায়িকা আলফিয়া জাফরি। সাদামাঠা জলের বদলে কেতাদুরস্ত ‘ওয়াটার’ এখন অনেক বেশি পছন্দ স্বাস্থ্যসচেতনদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২
কোন কোন ধরনের জল খান বলি নায়িকা?

কোন কোন ধরনের জল খান বলি নায়িকা? ছবি: সংগৃহীত।

কেবল সাদামাঠা জলে আর মন নেই। জলের মধ্যে থাকতে হবে নানাবিধ উপকরণ। কখনও তা দৃশ্যমান, কখনও বা অদৃশ্য। কিন্তু জলের বদলে কেতাদুরস্ত ‘ওয়াটার’ এখন অনেক বেশি পছন্দ স্বাস্থ্যসচেতনদের। স্পার্কলিং ওয়াটার, ডিটক্স ওয়াটার, ফল বা মশলার ইনফিউজ়ড ওয়াটার— আরও কত কী কী! এমনই এক যাপনের উদাহরণ তুলে ধরলেন ‘দ্য ট্রাইব’ ওয়েবসিরিজ়ের অভিনেত্রী আলফিয়া জাফরি।

জল পানের মাধ্যমে যাবতীয় সুপারফুডও পান করেন নায়িকা। তাঁর স্বীকারোক্তি, ‘‘আমার জল খাওয়ার গল্প একেবারে আশ্চর্যের। আমি সাধারণ জল পান করি না সারা দিনে। কেবল রাতে সাধারণ জল খাই আমি।’’ তাঁর জীবনে হাইড্রেশনের রুটিন আর পাঁচ জনের মতো নয়। সকাল থেকে রাত পর্যন্ত কী কী ভাবে জল পান করেন, তা জানালেন অভিনেত্রী।

নায়িকার জলপানের কাহিনি।

নায়িকার জলপানের কাহিনি। ছবি: সংগৃহীত

সকাল শুরু হয় আদার রস ও মধু মেশানো পানীয়ে চুমুক দিয়ে। নায়িকার কথায়, ‘‘সকালে মধুর জন্য রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ঠিকই, কিন্তু আমার তাতেই কাজ হয়।’’ তার পর গরম জলে লেবুর রস মিশিয়ে পান করেন আলফিয়া। এতে অম্বলের সমস্যা কমে বলে মত তাঁর। এর ফলে শরীরে ক্ষারের পরিমাণ ব়ৃদ্ধি পায়। যেটা তাঁর দরকার। এর পর থেকে জল খাওয়া শুরু করেন অভিনেত্রী। সব রকমের জল। তিনি ফলের রস পান করেন না। তাতে ফাইবারের মাত্রা কমে যায় বলে তিনি বাদ রাখেন ডায়েট থেকে।

কোন কোন ধরনের জল পান করেন আলফিয়া?

ভিটামিনের জল: সারা দিন ধরে অল্প অল্প করে ভিটামিনের জলে চুমুক দেন। এতে বিভিন্ন ভিটামিন সি, বি ৩, বি ৫, বি ৬, বি ১২, ইলেক্ট্রোলাইট এবং নানাবিধ খনিজ মেশানো থাকে। এতে দেহের জলের ঘাটতি দ্রুত মেটে।

ডিটক্স ওয়াটার: ফল ও সব্জি মেশানো থাকে এই ধরনের জলে। বেশ খানিক ক্ষণ জলের মধ্যে স্বাস্থ্যকর উপাদান মিশিয়ে রেখে চুমুক দিয়ে দিয়ে জলটি পরে পান করতে হয়। এতে শরীর থেকে দূষিত পদার্থ বার হয়ে যায়। আলফিয়া যেমন শসা, পুদিনা, চিয়া বীজের মতো উপকরণ মিশিয়ে ডিটক্স ওয়াটার বানান।

Hydration Tips Winter Hydration Tips Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy