Advertisement
E-Paper

গরমে বাড়ির খাবার খেয়েও মোচড় দিচ্ছে পেটে? সকাল শুরু করুন ৩ নিয়ম মেনে

শরীর খারাপ লাগলেই ওষুধ খেয়ে নিচ্ছেন। তাতে সাময়িক স্বস্তি মিলছে। ওষুধের রেশ কেটে যাওয়ার পরে আবার অস্বস্তি শুরু। গরমে সুস্থ থাকতে ওষুধের উপর ভরসা করলে চলবে না। সকালের কিছু নিয়মে বদল আনলেই সুস্থ থাকা সম্ভব।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১১:৫৯
গরমে পেটের যত্ন নিন।

গরমে পেটের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

গ্যাস-অম্বলের সমস্যা সারা বছরের সঙ্গী। তবে গরমে যেন বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। বাইরের খাবার খাওয়ার দরকার পড়ে না, গ্রীষ্মে বাড়ির খাবার খেয়েও পেটের গোলমাল হয়। অফিসে কাজ করছেন, হঠাৎই মোচড় দিয়ে উঠছে পেটে। কেনাকাটা করতে বেরিয়েছে, বমি যেন ঠেলে আসছে। গরমে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। শরীর খারাপ লাগলেই ওষুধ খেয়ে নিচ্ছেন। তাতে সাময়িক স্বস্তি। ওষুধের রেশ কেটে যাওয়ার পরে আবার অস্বস্তি শুরু। গরমে সুস্থ থাকতে ওষুধের উপর ভরসা করলে চলবে না। সকালের কিছু নিয়মে বদল আনলেই সুস্থ থাকা সম্ভব।

ভেজানো কাঠবাদাম খান

কাঠবাদাম শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই বাদামে রয়েছে ভিটামিন ই, ম্যাগমেশিয়াম, ম্যাঙ্গানিজ, প্রোটিন, মিনারেলসের মতো উপাদান। প্রতিটি উপাদান শরীর ভিতর থেকে সুস্থ রাখে, হজমের গোলমাল কমায়। ড্রাই ফ্রুটস খান অনেকেই। তবে কাঠবাদাম সে ভাবে খেলে হবে না। হজমের সমস্যা ঠেকাতে কাঠবাদাম খেতে হবে ভিজিয়ে।

ঈষদুষ্ণ লেবুজল

ওজন ঝরাতে খালি পেটে লেবুজল খান অনেকেই। তবে এই পানীয় শুধু ওজন ঝরাতে উপকারী নয়। হজমের সমস্যা থেকে দূরে রাখতেও এর ভূমিকা অনেক। লেবুতে থাকা অ্যাসিড পেটে গ্যাস জমতে দেয় না। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় লেবুজল। তাই নিয়ম করে খালিপেটে যদি খেতে পারেন এই পানীয়, তা হলে উপকার পাবেন।

শরীরচর্চা

সুস্থ থাকতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। নিয়ম করে এই অভ্যাস করলে অনেক রোগবালাই থেকে দূরে থাকা যায়। হজমের সমস্যাও কমে। তবে কী ধরনের শরীরচর্চা করলে এই উপকার পাওয়া যায়, তা জেনে নেওয়া জরুরি। স্ট্রেচিং করতে পারেন কিংবা যোগাসন। তবে জিম করার প্রয়োজন নেই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy