Advertisement
E-Paper

Natural Mosquito repellant: মশার ধূপের গন্ধ সহ্য হয় না? ঘরোয়া ফিকিরে মশা তাড়ান

অনেকেই মশার ধূপ ব্যবহার করেন। তবে সারা দিন এই ধূপ বা কয়েল জ্বালিয়ে বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয়। তবে উপায়?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১২:৪৪
মশার জ্বালায় হয়রান?

মশার জ্বালায় হয়রান? ছবি- সংগৃহীত

বর্ষাকালে মশা-মাছি-পোকা-মাকড়ের বাড়বাড়ন্ত। আর সেই কারণে এই মরসুমে নানা রকম রোগ-ব্যাধিরও প্রকোপ বাড়ে। রাতে মশারি টাঙিয়ে শুলেও দিনের বেলা কী উপায় মশার কামড় থেকে বাঁচা যায়?

অনেকেই মশার ধূপ ব্যবহার করেন। তবে সারা দিন এই ধূপ বা কয়েল জ্বালিয়ে বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয়। অনেকে মশা তাড়ানোর ক্রিম বা স্প্রেও ব্যবহার করেন। কিন্তু ক্রিমগুলি বেশ চটচটে। ভ্যাপসা গরমে মেখে থাকা বেশ কষ্টকর। আপনিও কি সেই দলে পড়েন? মশার কাপড় থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায় জেনে নিলেই হতে পারে মুশকিল আসান।

এমন কিছু গাছ আছে যেগুলি ঘরে রাখলে মশার উপদ্রব কমে।

এমন কিছু গাছ আছে যেগুলি ঘরে রাখলে মশার উপদ্রব কমে। ছবি: সংগৃহীত

পিপারমেন্ট অয়েল

অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন মশার কামড় থেকে বাঁচতে। সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।

ইউক্যালিপটাস তেল

বাজারে প্রাপ্ত অধিকাংশ মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান ইউক্যালিপটাস তেল। আমেরিকার সিডিসি এটিকে মশার তাড়ানোর উপায় হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়াল অয়েল লাগালে অনেক ক্ষণ মশা দূরে থাকবে।

ক্যাটনিপ অয়েল

বিড়ালদের ভাল রাখতে অনেকেই এই তেল ব্যবহার করেন। তবে ক্যাটনিপ তেল মশা তাড়াতেও সাহায্য করে, সে খবর রাখেন কি? যাঁদের ক্যাটনিপ গাছে অ্যালার্জি রয়েছে, তাঁরাও এই তেল নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

কর্পূর

মশার ধূপ সারা দিন না জ্বালাতে চাইলে, ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কর্পূরের গন্ধে মশা দূরে পালায়।

গাছ:

শুধু বাগান কিংবা বারান্দাতেই নয়, ঘরের অভ্যন্তরেও গাছ লাগালে বাড়ির শোভা বাড়ে। তবে এমন কিছু গাছ আছে যেগুলি ভরে রাখলে মশার উপদ্রব কমে। গাঁদা, ল্যাভেন্ডার, রোজমেরি, ও পুদিনার মতো গাছ ঘরে রাখলে মশার আনাগোনা অনেকটাই কমবে।

Mosquito plants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy