Advertisement
E-Paper

সকালে খালি পেটে গরম জল খান? কতটা গরম জল খাবেন, কতটা পরিমাণে খেলে সমস্যা হবে না?

ঘুম থেকে উঠে খালি পেটে সবার প্রথম যা খাচ্ছেন বা পান করছেন, তা বুঝে এবং মেপে খাওয়াই ভাল। বিশেষ করে পরিমাণ এবং তাপমাত্রা— দু’টি বিষয়েই খেয়াল রাখুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮

ছবি : সংগৃহীত।

সকালে খালি পেটে হালকা গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ঘুম থেকে উঠে খালি পেটে সবার প্রথম যা খাচ্ছেন বা পান করছেন, তা বুঝে এবং মেপে খাওয়াই ভাল। বিশেষ করে পরিমাণ এবং তাপমাত্রা— দু’টি বিষয়েই খেয়াল রাখুন।

পরিমাণ

১। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ থেকে ২ গ্লাস (২৫০ থেকে ৫০০ মিলি) হালকা গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে কার্যকর।

২। যদি একবারে বেশি জল খেতে না পারেন, তবে ১ গ্লাস দিয়ে শুরু করুন। ধীরে ধীরে সহ্যক্ষমতা অনুযায়ী পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

৩। এক বারে খুব বেশি জল (যেমন ১ লিটার বা তার বেশি) না খাওয়াই ভালো, কারণ এতে পেটে অস্বস্তি বা বমি ভাব হতে পারে।

কতটা গরম জল খাবেন?

ফুটন্ত গরম জল বা খুব বেশি গরম জল নয়। সকালে খালি পেটে যে গরম জল খাবেন, তা হবে ইষদোষ্ণ। অতিরিক্ত গরম জল মুখ বা গলার নরম টিস্যু পুড়িয়ে দিতে পারে।

জল খাওয়ার কত ক্ষণ পরে খাবার খাবেন?

সকালে উঠে খালি পেটে গরম জল পান করার অন্তত আধ ঘণ্টা পরে খাবার খাওয়া উচিত।

কেন সকালে ইষদুষ্ণ বা হালকা গরম জল খাবেন?

১। গরম জল পরিপাকতন্ত্রকে সক্রিয় করে।

২। এটি শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে ঘাম এবং মূত্রের মাধ্যমে টক্সিন বের করে দিতে সাহায্য করে।

৩। অন্ত্রের চলাচল বা বাওয়েল মুভমেন্ট বৃদ্ধি করে, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়।

৪। হালকা গরম জল রক্তনালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। যা ত্বকের জন্য তো বটেই শরীরকে আর্দ্র রাখার জন্যও জরুরি।

Lukewarm Water Healthy Morning Habits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy