Advertisement
E-Paper

স্বমেহনের অভ্যাসে হঠাৎ ছেদ পড়লে গ্রাস করে অবসাদ, লিঙ্গোত্থানেও হতে পারে সমস্যা

হস্তমৈথুন ছাড়ার পর অনেকেই আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। এমনকি, কারও কারও মধ্যে আত্মহননের প্রবণতাও দেখা দেয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৬:৪৪
Symbolic image of masturbation

প্রতীকী ছবি।

জীবনে সঙ্গীর আবির্ভাব ঘটার আগে অনেক পুরুষেরই হস্তমৈথুন করার অভ্যাস থাকে। কিন্তু সঙ্গীর চাপেই হোক বা স্বাদ বদল করতে, হঠাৎ যদি দীর্ঘ দিনের এই অভ্যাসে ছেদ পড়ে, তা হলে যে কোনও মুহূর্তে অবসাদ গ্রাস করতে পারে পুরুষদের। হলের গবেষণা অন্তত তেমনটাই বলছে।

স্বমেহনের নেশা থেকে পুরুষদের মন অন্য দিকে ঘোরাতে, বহু সংস্থাই অনলাইনে নানা রকম ইতিবাচক পরামর্শ দিয়ে থাকে। কিন্তু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক বলছেন, এই অভ্যাস থেকে হঠাৎ বিরত হলে শুধু অবসাদ নয়, নানা রকম শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। এই সমীক্ষায় অংশগ্রহণকারী এমন ৫৮৭ জন পুরুষই গবেষকদের সঙ্গে সহমত হয়েছেন। তাঁরা জানিয়েছেন, হস্তমৈথুন ছাড়ার পর তাঁদের মধ্যে নিজেকে নিয়ে খারাপ লাগা বেড়ে গিয়েছে। অনেকেই আবার আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন। এমনকি, কারও কারও মধ্যে আত্মহননের প্রবণতাও দেখা গিয়েছে। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁরা নাকি লিঙ্গ শিথিল হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হয়েছেন।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে হওয়া অন্য একটি গবেষণায় বলা হয়েছে, মাসে অন্তত পক্ষে ২১ বার হস্তমৈথুন করলে পুরুষদের প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে ফেলা যায়।

চিকিৎসকদের মতে, প্রতিদিনের অবসাদ, ক্লান্তি দূর করতে শুধু পুরুষদেরই নয়, মহিলারাও মাঝেমধ্যে স্বমেহন অভ্যাস করতে পারেন। কারণ, হস্তমৈথুন করলে মন ভাল রাখার মতো দু’টি হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। এই ‘অক্সিটোসিন’ এবং ‘এন্ডরফিন’ হরমোন মনকে চাপমুক্ত রাখতে সাহায্য করে। তবে শুধু মনের অসুখ নয়, এই অভ্যাস ক্যানসারের মতো মারণ রোগকেও ঠেকিয়ে রাখতে সক্ষম। তবে মাসে কত বার এই প্রক্রিয়া অভ্যাস করা উচিত, সে বিষয়ে বৈজ্ঞানিক কোনও ব্যাখা পাওয়া যায়নি।

Masturbation Masturbate Health Benefit Mental Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy