Advertisement
E-Paper

‘ককটেল ২’-এ মেদহীন, সুঠাম শরীরে নজর কেড়েছেন শাহিদ! কী খেয়ে এত ফিট? জানালেন পুষ্টিবিদ

‘ককটেল ২’ ছবিতে আরও বেশি ফিট দেখানোর জন্য শারীরচর্চার পাশাপাশি ডায়েটেও বেশি কিছু বদল আনতে হয়েছে শাহিদ কপূরকে। শাহিদ কখনওই ক্রাশ ডায়েট বা ডায়েট নিয়ে কড়াকড়ি করেন না। খুব বাহারি ডায়েট নয়, রোজের খুব সাধারণ খাবার খেয়েই ফিট থাকার পক্ষপাতী অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদের পুষ্টিবিদ নিকোল কেডিয়া তাঁর রোজের ডায়েট নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৩:৪০
মাংস খান না, তবুও কী ভাবে সুঠাম পেশি বানিয়েছে শাহিদ?

মাংস খান না, তবুও কী ভাবে সুঠাম পেশি বানিয়েছে শাহিদ? ছবি: ‘ককটেল ২ ছবির দৃশ্য’।

ঝুলিতে একের পর এক ছবি। দিনভর ব্যস্ততা তুঙ্গে। তার মধ্যেও নিজের ফিটনেসের সঙ্গে কোনও রকম আপস করতে নারাজ বলিউ়ড তারকা শাহিদ কপূর। কেবল পেশার খাতিরে নয়, পরিবার এবং নিজের জন্যেও বটে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে শারীরচর্চা— দুয়ের রুটিনের ক্ষেত্রে একটি বিষয়কেই গুরুত্ব দেন শাহিদ। আর তা হল, নিয়ম মেনে যাপন। কঠোর ডায়েট বা ব্যায়ামের চেয়েও নিয়মানুবর্তিতাই তিনি গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর। শাহিদের সদ্য মুক্তি পাওয়া ‘ককটেল ২’ ছবিতে তাঁর ফিটনেস আর সুঠাম চেহারা আবার নজর কেড়েছে অনুরাগীদ‌ের।

‘ককটেল ২’ ছবিতে আরও বেশি ফিট দেখানোর জন্য শারীরচর্চার পাশাপাশি ডায়েটেও বেশি কিছু বদল আনতে হয়েছে শাহিদকে। শাহিদ কখনওই ক্রাশ ডায়েট বা ডায়েট নিয়ে কড়াকড়ি করেন না। খুব বাহারি ডায়েট নয়, রোজের খুব সাধারণ খাবার খেয়েই ফিট থাকার পক্ষপাতী অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদের পুষ্টিবিদ নিকোল কেডিয়া তাঁর রোজের ডায়েট নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

শাহিদ নিরামিষভোজী। তিনি ডায়েটে প্রোটিনকে বেশি গুরুত্ব দেন। নিকোল বলেন, ‘‘শাহিদ তাঁর প্রতিটি মিলেই প্রোটিন খাওয়ার উপর বেশি জোর দেন।’’ নিকোলের কথায়, দৈনন্দিন কাজ ও শারীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তির জোগানের জন্য প্রোটিনের পাশাপাশি শাহিদ খুব বুঝেশুনে কার্বোহাইড্রেট খান। মেদহীন, সুঠাম গড়ন গড়ে তোলার লক্ষ্যে প্রোটিনেই ভরসা রাখেন অভিনেতা।

শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে শাহিদ রোজ চিয়াবীজ ভেজানো জল খেয়েই দিন শুরু করেন। বেশির ভাগ দিনেই প্রাতরাশে শাহিদ সব্জি দিয়ে তৈরি উত্তপম খান। সঙ্গে সম্বর আর নারকেলের চাটনি। দুপুরের খাবারে সাধারণত একটা সব্জি, মিলেট বা ভাত, পনির আর ডাল খান অভিনেতা। বাহারি বিদেশি খাবার বা রকমারি স্যালাড খেয়ে থাকেন না শাহিদ। বাড়িতে তৈরি ভারতীয় রান্নাই পছন্দ তাঁর। শাহিদের রাতের খাবারে স্যুপের সঙ্গে থাকে প্রোটিন-সমৃদ্ধ র‍্যাপ এবং অল্প তেলে ভাজা সব্জি।’’

শাহিদের সদ্য মুক্তি পাওয়া ‘ককটেল ২’ ছবিতে তাঁর ফিটনেস আর সুঠাম চেহারা আবার নজর কেড়েছে অনুরাগীদ‌ের।

শাহিদের সদ্য মুক্তি পাওয়া ‘ককটেল ২’ ছবিতে তাঁর ফিটনেস আর সুঠাম চেহারা আবার নজর কেড়েছে অনুরাগীদ‌ের। ছবি: সংগৃহীত।

নিকোলের মতে, ফিটনেস বা শারীরচর্চা নিয়ে প্রচলিত অন্যতম বড় একটি ভুল ধারণা হল, পেশির গঠনের জন্য ডায়েটে মাংস রাখা ভীষণ জরুরি। শাহিদের ডায়েট কিন্তু ঠিক উল্টো কথাই বলে। নিকোল বলেন, “ভারতীয় রন্ধনশৈলীতে নিরামিষ প্রোটিনের চমৎকার সব উৎস রয়েছে। সঠিক পরিকল্পনা থাকলে কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবারকেও সহজেই প্রোটিন-সমৃদ্ধ খাবারে রূপান্তর করা সম্ভব। সাধারণ খিচুরির পরিবর্তে ডায়েটে কাবলিছোলার বিরিয়ানি আর সব্জির রায়তা রাখেন তা হলে কিন্তু অনেক বেশি মাত্রায় প্রোটিন শরীরে যায়।’’

শাহিদের দৈনন্দিন পুষ্টির তালিকায় ‘ক্লিন’ প্রোটিন পাউডারও রয়েছে। তাঁর খাদ্যাভ্যাসে ‘ক্লিন’ প্রোটিন পাউডার একটি অপরিহার্য উপাদান। নিকোল জানান, সুষম খাদ্যাভ্যাস ও প্রোটিন পাউডারের পাশাপাশি শাহিদ ভিটামিন বি-১২, ভিটামিন ডি, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়ামের মতো সাপ্লিমেন্টও গ্রহণ করেন।

Fitness Tips Shahid Kapoor Bollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy