Advertisement
E-Paper

ডাল সেদ্ধ করার সময়ে জলের উপর সাবানের মতো যে ফেনা তৈরি হয়, তা কি শরীরের জন্য ক্ষতিকর?

দু-চার বার ডাল ধুয়ে কড়াইতে সেদ্ধ করতে দিলে জলের উপর ফেনার মতো কিছু উঠতে দেখা যায়। সেই ফেনা-সহ ডালই সাঁতলে রান্না করে ফেলেন অনেকে। তা যে শরীরের জন্যে ভাল নয়, তা জানতেন কি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৫:১৮
Image of daal.

ডালের ফেনা কি শরীরের জন্যে ভাল? ছবি: সংগৃহীত।

ডাল সেদ্ধ করার সময়ে তার উপর ওঠা ফেনা নিয়ে বিশেষ মাথা ঘামান না কেউই। রান্না করার সময়ে ফেনা-সহ সেই ডালই আবার কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নেওয়া হয়। প্রোটিনের ঘাটতি পূরণ করতে ডাল অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। কিন্তু রান্না করার সময়ে ফেনা তুলে ফেলে দেওয়ার কথা এর আগে তেমন করে কেউ কখনও শোনেননি। কম সময়ে ডাল সেদ্ধ করার জন্য সাধারণত প্রেশার কুকার ব্যবহার করা হয়। তবে যদি কড়াইতে ডাল সেদ্ধ করেন, তখন এই ধরনের ফেনা দেখতে পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এই ফেনা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই ডালের উপর থেকে এই ফেনা তুলে ফেলে দেওয়াই ভাল।

ডাল সেদ্ধ করতে গেলে সাবানের মতো ফেনা হয় কেন?

বিশেষজ্ঞরা বলছেন, সাবানের মতো পিচ্ছিল এই ফেনা স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। ডালের এই ফেনা আসলে ‘স্যাপোনিন্‌স’ নামক একটি উপাদান। যা জলের সংস্পর্শে এলে দ্রবীভূত হয়ে যায়। জল ফুটলে এই স্যাপোনিন্‌স সাবানের মতো ফেনা তৈরি করে।

Image of Daal.

ডাল প্রোটিনের ঘাটতি পূরণ করে। ছবি: সংগৃহীত।

এই ফেনা কি সত্যিই ক্ষতিকর?

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ফেনায় থাকা সাবানের মতো পদার্থটি কিন্তু শরীরের ক্ষতি করতে পারে। কারণ, ডালে থাকা গ্লাইকোসাইডের প্রাকৃতিক গঠন ক্ষতিগ্রস্ত হয়। যা শরীরের ক্ষতি করে। তাই এই ফেনা তুলে ফেলে দেওয়াই ভাল বলে মনে করছেন গবেষকরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy