Advertisement
E-Paper

চোখ খুলেই উষ্ণ জল পান, সোহার রূপ ও স্বাস্থ্যের গোপন চাবিকাঠি তাতেই, সঙ্গে আর কী কী মেশান

স্বাস্থ্যসচেতন অভিনেত্রী সোহা আলি খান নির্দিষ্ট অভ্যাস রপ্ত করেছেন সকালের জন্য। শর্মিলা ঠাকুরের কন্যা সোহার দিন শুরু হয় গরম জল দিয়ে। তবে তার সঙ্গে থাকে নামমাত্র কয়েকটি উপাদান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২০:৫০
জলের মধ্যে কী কী মেশান সোহা?

জলের মধ্যে কী কী মেশান সোহা? ছবি: সংগৃহীত।

কেউ গরম জল, কেউ লেবুর জল, কেউ মৌরি মেশানো জল, কেউ বা জিরে-মেথির দলে। সকালের প্রথম পানীয় কী হওয়া উচিত, তা নিয়ে নানা মুনির নানা মত। তারকাদের মধ্যেও এই অভ্যাসে বৈচিত্র্য দেখা যায়। ঠিক যেমন স্বাস্থ্যসচেতন অভিনেত্রী সোহা আলি খান নির্দিষ্ট অভ্যাস রপ্ত করেছেন সকালের জন্য। শর্মিলা ঠাকুরের কন্যা সোহার দিন শুরু হয় গরম জল দিয়ে। তবে তার সঙ্গে থাকে নামমাত্র কয়েকটি উপাদান।

কী ভাবে সকালের স্বাস্থ্যকর টনিক বানান সোহা?

আধ কাপ ঈষদুষ্ণ জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিতে হয় সবার প্রথমে। তাতে এক চিমটে পিঙ্কসল্ট, হলুদ আর গোলমরিচ দিতে হয়। তার পর এই পানীয়ে মেশানো হয় সারারাত জলে ভেজান‌ো চিয়া বীজ। দিতে হবে আদার কুচি বা গ্রেট করা আদা। ব্যাস, সকালের টনিক প্রস্তুত।

Advertisement

এই পানীয়টি মূলত লেবু দিয়ে তৈরি। আর সোহার মতে এটি পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সোহা এটিকে কার্যকর একটি অভ্যাস হিসেবে দেখেন, যা ধীরে ধীরে শরীরে ভাল প্রভাব ফেলে। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি হালকা গরম জল শরীরকে হাইড্রেটেড রাখে এবং সারা দিনের জন্য প্রস্তুত করে।

খালি পেটে কফি খেয়ে দিন শুরু করার অভ্যাস ছিল সোহার। সেই মানুষটি পেরিমেনোপজ়ের পর্যায়ে গিয়ে টের পেয়েছেন, এ ভাবে দিন চলতে পারে না। তাই তিনি অভ্যাস বদলের চেষ্টা করেন। সোহার দাবি, এই পানীয় দিয়ে সকাল শুরু করে এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

Soha Ali Khan Morning Routine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy