Advertisement
E-Paper

ক্লান্তি কাটাতে শুধু ঘুমোলেই হবে না, নজর দিতে হবে খাওয়াদাওয়াতেও, কী কী খেলে বিষণ্ণতাও দূর হবে?

ক্লান্তি ঘিরে ধরছে সবসময়ে? রাতে পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্তি যাচ্ছে না। এর কারণ অনেক হতে পারে। তবে ক্লান্তি কাটাতে শুধু ঘুমোলেই চলবে না, নজর দিতে হবে ডায়েটেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৮:৩০
কী কী খেলে ক্লান্তি দূর হবে?

কী কী খেলে ক্লান্তি দূর হবে? ছবি: ফ্রিপিক।

সারা দিনই ছুটোছুটি। ঘরে এসেও দু’দণ্ড জিরোবার সময় নেই। সংসারেও তখন বিস্তর কাজ। এই বুলেট ট্রেনের গতিতে চলা জীবনে ক্লান্তি চেপে বসছে শরীর ও মন জুড়ে। কাজে উৎসাহ কমছে। মনে দুশ্চিন্তার পাহাড়। মেজাজ হয়ে যাচ্ছে খিটখিটে। রোজের ব্যস্ততায় প্রয়োজনীয় পুষ্টিও অধরা থেকে যাচ্ছে। ফলে শরীরও দুর্বল হচ্ছে। ক্লান্তি কাটিয়ে শরীর ও মন ঝরঝরে রাখার উপায় কিন্তু আপনার হাতেই। কোনও বাজারচলতি ‘হেল্‌থ ড্রিঙ্ক’ লাগবে না, ‘সাপ্লিমেন্ট’ও দরকার নেই। শুধু রোজের খাওয়াদাওয়া ঠিকমতো করতে হবে।

কী কী খেলে চনমনে হবে শরীর ও মন?

ক্লান্তি কাটাতে কার্বোহাইড্রেট ও দানাশস্য রোজের ডায়েটে রাখতেই হবে। সাদা ভাত বা ময়দার বদলে লাল চাল, ওট্স‌ বা ডালিয়া বেছে নিন। এগুলি ধীরে ধীরে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে, ফলে দীর্ঘ ক্ষণ পেট ভরা থাকবে ও শক্তিরও জোগান পাওয়া যাবে।

ক্লান্তি কাটাতে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতেই হবে। কাঠবাদাম, কাজুবাদাম, কুমড়োর বীজ বা তিল ক্লান্তি তাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। এগুলিতে থাকা ম্যাগনেশিয়াম শর্করাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে।

শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, যার প্রধান লক্ষণ হল ক্লান্তি। আয়রনের ঘাটতি পূরণে রোজের খাবারে ডাল, ছোলা, বিন, ডিম বা চিকেন রাখতে পারেন। পালং শাক আয়রনের ভাল উৎস যা কোষের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে।

শরীরে জলের ঘাটতি পূরণ করতে চিয়া বীজ সিদ্ধহস্ত। এই বীজের মধ্যে থাকা খনিজ, ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে। পুষ্টিবিদেরা বলছেন, চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার, যা বিপাকহার বাড়িয়ে তুলতেও সাহায্য করে। চিয়া বীজ নিয়মিত খেলে শরীরে শক্তি হয়। অসুখবিসুখ দূরে থাকে।

রুটি বা পাউরুটিতে মাখন জাতীয় জিনিস দিয়ে খাওয়ার অভ্যাস আছে? এগুলি ত্যাগ করলেই ভাল। মাখন বা অন্য স্প্রেড ক্লান্তি বাড়িয়ে দেয়। বনস্পতিও তাই। এর বদলে অলিভ অয়েল খেতে পারেন।

ক্লান্তি কাটাতে লেবু, আমলকি, পেয়ারা বা কমলালেবুর মতো ফল দারুণ কাজ করে। ভিটামিন সি শরীরকে আয়রন শোষণ করতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে।

Fatigue Foods to beat Fatigue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy