Advertisement
E-Paper

Vitamin D Side effects: ৩ লক্ষণ: বলে দেবে ভিটামিন ডি-র ওষুধ খাওয়া বন্ধ করতে হবে

ভিটামিন ডি সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। তবে শরীরে এর পরিমাণ বেশি হয়ে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৩:২৭
ভিটামিন ডি-র পরিমাণ শরীরে বেশি হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি-র পরিমাণ শরীরে বেশি হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে। ছবি: সংগৃহীত

ভিটামিন ডি মূলত শরীরের স্নেহপদার্থ দ্রবীভূত করার একটি প্রয়োজনীয় উপাদান। যা সূর্যালোকের প্রভাবে শরীরের কোষে তৈরি হয়। হাড় মজবুত করতে তো বটেই, শরীরের সামগ্রিক সুস্থতার জন্যেও ভিটামিন ডি অত্যন্ত উপকারী। তবে ভিটামিন ডি অন্যান্য ভিটামিনের চেয়ে কিছুটা আলাদা। সূর্যের আলোর সংস্পর্শে এলে ত্বক থেকে এক ধরনের স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়। সূর্যের আলো ছাড়াও দুধ, ডিমের মতো কয়েকটি খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। তবে শরীরে ভিটামিন ডি-র অত্যধিক ঘাটতি দেখা দিলে তখন অনেকেই ভরসা রাখেন ভিটামিন ডি সাপ্লিমেন্টের উপর।

সুস্থ শরীরের জন্য ভিটামিন ডি জরুরি। তবে ভিটামিন ডি-র পরিমাণ শরীরে বেশি হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে।

কোন লক্ষণগুলি বলে দেবে শরীরের ভিটামিন ডি-র পরিমাণ বেশি হয়ে গিয়েছে?

১) হাইপারক্যালশেমিয়া: ভিটামিন ডি শরীরে ক্যালশিয়ামের পরিমাণ বৃদ্ধি করে হাড় সুস্থ রাখে। তবে শরীরে ভিটামিন ডি-র অতিরিক্ত ব্যবহার রক্তে ক্যালশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। যাকে বলে হাইপারক্যালশেমিয়া। সাধারণত শরীরে ক্যালশিয়ামের স্বাভাবিক মাত্রা ৮.৫-১০.৮ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেলে বমি বমি ভাব, বমি, দুর্বলতার মতো শারীরিক সমস্যার সৃষ্টি হয়।

২) হাড়ে যন্ত্রণা: শরীরে ভিটামিন ডি-র উচ্চ মাত্রার কারণে রক্তে এই ভিটামিনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে হাড়ের সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি শুরু হয়। এই কারণে হাড়ের যন্ত্রণা বা হাড় ক্ষয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়।

৩) কিডনির সমস্যা: হাইপারক্যালশেমিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি। এ ছাড়াও ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এই রোগটিকে বলা হয় পলিউরিয়াও।

Health vitamin D Bone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy