Advertisement
E-Paper

রোজ খাওয়ার পর প্যাকেটজাত রকমারি স্বাদের দই খাচ্ছেন? অজান্তেই শরীরের ৩টি ক্ষতি করে ফেলছেন

অনেকের বাড়ির ফ্রিজে জায়গা পাচ্ছে বিভিন্ন রকম স্বাদের দই। ম্যাঙ্গো, ব্লুবেরি, স্ট্রবেরি, পিনা কোলাডা— বাজারে এখন রকমারি ফ্লেভার্ড দইয়ের ছড়াছড়ি। অনেক স্বাস্থ্যসচেতন ব্যক্তিরও স্বাস্থ্যকর ভেবে দুপুরে খাওয়াদাওয়া সেরে ফ্লেভার্ড দই খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু চিকিৎসকদের মতে, এই দই খাওয়ার অভ্যাস কিন্তু মোটেও ভাল নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:০৩
কেন ফ্লেভার্ড দই খাবেন না?

কেন ফ্লেভার্ড দই খাবেন না? ছবি: সংগৃহীত।

হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী ইতিমধ্যেই গরমের আঁচ পেতে শুরু করেছেন রাজ্যবাসী। এই গরমে শুধু জল খেয়ে সাধ মিটছে না। তীব্র রোদ থেকে বাড়ি ফিরে ঘোল, লস্যি, ছাস— এ সব পানীয়ের উপরেই ভরসা রেখেছেন অনেকে। অনেকের কাছে আবার গরমকাল মানেই দুপুরে খাওয়ার সঙ্গে দই রাখা আবশ্যিক। আবার অনেকের বাড়ির ফ্রিজে জায়গা পাচ্ছে বিভিন্ন স্বাদের ফ্লেভার্ড দই। ম্যাঙ্গো, ব্লুবেরি, স্ট্রবেরি, পিনা কোলাডা— বাজারে এখন রকমারি ফ্লেভার্ড দইয়ের ছড়াছড়ি। অনেক স্বাস্থ্যসচেতন ব্যক্তিরও স্বাস্থ্যকর ভেবে দুপুরে খাওয়াদাওয়া শেষ করে ফ্লেভার্ড দই খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু চিকিৎসকদের মতে, এই দই খাওয়ার অভ্যাস কিন্তু মোটেও ভাল নয়।

ফ্লেভার্ড দইয়ের বদলে সাধারণ ঘরে পাতা দই বা দোকান ‌থেকে কেনা টক দই খাওয়ার পরিমর্শ দিচ্ছেন চিকিৎসক তরঙ্গ কৃষ্ণ। প্যাকেটজাত দই কেনার সময়েও সতর্ক থাকতে হবে, যেন তাতে কোনও ফ্লেভার, যেমন কৃত্রিম আম, লিচু, ব্লুবেরির স্বাদ যোগ করা না থাকে। চিকিৎসক বলেন, ‘‘ফ্লেভার্ড দইয়ে চিনি, সিট্রাস পাল্প, স্বাদবর্ধক কৃত্রিম উপাদান, দই ঘন করার জন্য বিভিন্ন কৃত্রিম উপাদান এবং অ্যাক্টিল্যাক্টিক কালচার থাকে। এগুলি দইয়ের মতো দেখতে হলেও এর সঙ্গে মিষ্টির খুব বেশি ফারাক থাকে না। স্বাস্থ্যের নামে এই অস্বাস্থ্যকর খাবারটি না খাওয়াই ভাল।’’

ফ্লেভার্ড দই খেলে শরীরের কী কী ক্ষতি হতে পারে?

Advertisement

১) এই দই খেলে রক্তের শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে, ঠিক যেমন মিষ্টি খেলে হয়।

২) দই খেলে পেটে ভাল ব্যাক্টেরিয়ার হার বেড়ে যায়, কিন্তু ফ্লেভার্ড দই খেলে ঠিক উল্টোটা হয়। এর কারণে ভাল ব্যাক্টেরিয়ার সংখ্যা পেটে ক্রমশ কমতে শুরু করে।

৩) শরীরে প্রদাহের মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে দেয় এই প্রকার দই। এই দই খেলে হাড়ের শক্তি বাড়বে না, উল্টে হাড়ের ক্ষয় হবে।

Curd Benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy