Advertisement
E-Paper

রোজ সকালে একটি খেলেই হবে, বিশেষ ফল দিয়ে দিন শুরু করলে ৫ ভাবে উপকৃত হবে স্বাস্থ্য

বদহজমের সমস্যা বা ক্লান্তির সমস্যা মাথাচাড়া দিলে, খালিপেটে চা-কফি পান করার অভ্যাসে রাশ টানতে হবে। তার বদলে রোজ সকালে বিশেষ একটি ফল খেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৬:২৪
ফল দিয়ে দিন শুরু করুন।

ফল দিয়ে দিন শুরু করুন। ছবি: সংগৃহীত।

সকালে চোখ খুলেই চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস?

সারা দিন অম্বলের ভাব, গায়ে জোর না পাওয়া, মনমেজাজ খারাপ থাকার নেপথ্যে এই রুটিনই দায়ী নয় তো? সকলের জন্য খালি পেটে চা-কফি আদপে স্বাস্থ্যকর নয়। বদহজমের সমস্যা বা ক্লান্তির সমস্যা মাথাচাড়া দিলে সবার প্রথমে এই অভ্যাসে রাশ টানতে হবে। ঘুম ভাঙার পরেই ক্যাফিন সেবনের যে অভ্যাস তা বন্ধ করতে হবে। আর তার বদলে রোজ সকালে বিশেষ একটি ফল খেতে পারেন। কী সেটি?

গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের একাংশ বলছেন, দিনের শুরু যদি একটি কলা দিয়ে হয়, তা হলে নানা রকমের উপকার মিলতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পরে শরীরের সবচেয়ে বেশি প্রয়োজন শক্তি এবং সহজপাচ্য খাবার। সেই জায়গাতেই কলার জুড়ি মেলা ভার। এতে থাকা প্রাকৃতিক শর্করা খুব দ্রুত শরীরে শক্তি জোগায়। আর কী কী উপকারিতা রয়েছে এই অভ্যাসের?

কলার স্বাস্থ্যগুণ।

কলার স্বাস্থ্যগুণ।

১. অন্ত্রের জন্য স্বাস্থ্যকর: কলাটি সামান্য কাঁচা থাকলে, তাতে রেজ়িস্ট্যান্ট স্টার্চ থাকবেই। এই বিশেষ প্রকার কার্বোহাইড্রেট অন্ত্রে প্রিবায়োটিকের ভূমিকা পালন করে, যা আসলে অন্ত্রের ভাল ব্যাক্টেরিয়ার খাবার হিসাবে কাজ করে। অর্থাৎ কলা শুধু পেট ভরায় না, অন্ত্রের পরিবেশকেও সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্ত্রের স্বাস্থ্যের জন্য প্রতি দিন সকালে অন্তত একটি কলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

২. ক্লান্তির কমায়: সকালের ক্লান্তি বা অবসন্ন ভাব কাটাতে সাহায্য করে কলা। কার্বোহাইড্রেট, গ্লুকোজ়, ফ্রুক্টোজ়, সুক্রোজ়ের প্রাকৃতিক উৎস এই ফল। তাই সকালে কলা খেলে দ্রুত শক্তির জোগান পাওয়া যায়। এর ফলে সারা দিন ক্লান্তির সমস্যা খানিক হলেও কমে যায়। তাই সকাল শুরুর জন্য কলা উপযুক্ত খাবার।

৩. অম্বল কমায়: কলার আরও একটি বড় সুবিধা হল, এটি পেটের জন্য তুলনামূলক ভাবে কোমল। যাঁদের সকালে অম্বল, গ্যাস বা বুকজ্বালার সমস্যা হয়, তাঁদের ক্ষেত্রে কলা খুব উপকারী। কারণ, এটি স্বাভাবিক ভাবে পাকস্থলীর অ্যাসিডকে কিছুটা কমিয়ে আনতে সাহায্য করে। তাই অ্যান্টাসিডের বদলে অম্বল কমানোর জন্য এই অভ্যাসটি রপ্ত করুন।

৪. পুষ্টির জোগান দেয়: পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬, ফাইবারে পরিপূর্ণ এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষা করে, হার্টের যত্ন নেয়।

. মেজাজ ভাল রাখে: ভিটামিন বি ৬ এবং ট্রিপ্টোফ্যানে ভরপুর কলা। তাই সকালে কলা খেলে সেরোটোনিন বা ‘হ্যাপি হরমোন’ ক্ষরণ হতে পারে। সেরোটোনিন সকালের বিষণ্ণতা কাটিয়ে মন ভাল করে তুলতে পারে।

তবে চিকিৎসকেরা বলছেন, খালি পেটে শুধু কলা খেলে অনেকের রক্তে শর্করার ওঠানামা দ্রুত হতে পারে। তাই কলার সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট রাখা ভাল প্রাতরাশে। যেমন, দই, বাদাম, চিনেবাদাম বা ওট্‌সের সঙ্গে কলা খাওয়া যেতে পারে। কারও জন্য আবার শুধু কলাই ভাল। পুষ্টিবিদ বা চিকিৎসকের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Banana Healthy Breakfast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy