Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

ডায়াবিটিসের রোগীরা কোন কোন ফল খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে? কখন ও কতখানি খেতে পারেন

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়েট থেকে ফল পুরোপুরি বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। কিছু কিছু ফল মধুমেহ রোগের শত্রু নয়। জেনে নিন, মধুমেহ রোগের চিকিৎসক আশিস মিত্র ফল খাওয়ার বিষয়ে কী কী পরামর্শ দিচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৯:৫৮
ডায়াবিটিসের রোগীরা কোন কোন ফল খেতে পারেন?

ডায়াবিটিসের রোগীরা কোন কোন ফল খেতে পারেন? ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে ফল। আর সেই ফল খাওয়া নিয়েই যত আতঙ্ক ডায়াবিটিসের রোগীদের মধ্যে। ফলের প্রাকৃতিক মিষ্টিও কখনও সখনও অস্বাস্থ্যকর হয়ে ওঠে তাঁদের জন্য। কিন্তু সে ক্ষেত্রে সঠিক ফল বেছে নিলে এই ভয় অনেকটাই দূর করা যেতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়েট থেকে ফল পুরোপুরি বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। কিছু কিছু ফল মধুমেহ রোগের শত্রু নয়। জেনে নিন, মধুমেহ রোগের চিকিৎসক আশিস মিত্র ফল খাওয়ার বিষয়ে কী কী পরামর্শ দিচ্ছেন।

কোন কোন ফল খেতে পারেন ডায়াবিটিসের রোগীরা?

চিকিৎসকের মতে, ডায়াবিটিসের রোগীরা নিশ্চিন্তে শসা, পেয়ারা, নাশপাতি, আপেল, কিউয়ি, ব্লুবেরি, স্ট্রবেরি, কমলালেবু, কুল, জাম, জামরুল, শাঁকালু খেতে পারেন। তবে কিছু নিয়ম মেনে নিয়ে খাওয়া দরকার।

সঠিক সময়: প্রাতরাশের দু’ঘণ্টা পর ফল খাওয়া যেতে পারে। ধরা যাক, সকাল ৯টা নাগাদ জলখাবার খেলেন, তা হলে বেলা ১১টা নাগাদ ফল খেতে পারেন। তার পর দেড়টা থেকে দু’টোর মধ্যে মধ্যাহ্নভোজ সেরে ফেলতে হবে।

সঠিক পরিমাণ: যে কোনও একটি ফল নয়। বেশ কয়েকটি ফল মিলিয়ে মিশিয়ে খেতে হবে। তবে সব মিলিয়ে দিনে ফলের মোট ওজন হতে হবে ২০০ গ্রাম। ফলের রস নয়, গোটা ফল খাওয়া উচিত। এতে ফাইবার পৌঁছোবে শরীরে।

Diabetes Risk Fresh fruits Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy