Advertisement
E-Paper

২০২০ সাল কেমন কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের

সময় এসে গেল পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানানোর। কিছু ভাল কিছু খারাপ মিলেমিশে কেটেছে পুরনো বছর। এ বার দেখে নেওয়ার পালা কেমন কাটবে নতুন বছরের দিনগুলো। দেখে নেওয়া যাক ২০২০ সাল মেষ রাশির জন্য কেমন—

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

সময় এসে গেল পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানানোর। কিছু ভাল কিছু খারাপ মিলেমিশে কেটেছে পুরনো বছর। এ বার দেখে নেওয়ার পালা কেমন কাটবে নতুন বছরের দিনগুলো। দেখে নেওয়া যাক ২০২০ সাল মেষ রাশির জন্য কেমন—

• ২০২০ সাল মেষ রাশির জন্য খুবই ভাল প্রমাণিত হবে। এই বছর আপনার অর্থ ভাগ্য থাকবে তুঙ্গে। সব রকম আর্থিক সুবিধা মেষ রাশির জাতক-জাতিকারা পেতে পারেন। বছরের প্রথম দিকেই অর্থ লাভের আশা করা যেতে পারে।

• ভাগ্য এ বছর আপনার সহায় হবেই হবে। ব্যবসায় উন্নতি হওয়ার যোগ প্রবল। চাকরি পরিবর্তন হতে পারে। আরও ভাল চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: সুখ চান? কোন রাশির সঙ্গী আপনার পক্ষে সঠিক, জেনে নিন

• এই বছর বেশির ভাগ সময় ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন। ঈশ্বর ও গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে। বিদ্যার্থীরা দূরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। বিজ্ঞান বিভাগের পড়াশোনায় বেশি জোর দেওয়া যেতে পারে।

• মেষ রাশির জাতক-জাতিকারা এ বছর সমাজ ও কর্মক্ষেত্রে সম্মানিত হতে পারেন। মনের জোর থাকবে প্রবল। অনেক দিন ধরে যাঁরা কাজের চেষ্টা করছেন, তাঁদের জন্য এই বছর শুভ কিছু হতে পারে।

• প্রেম বা বিবাহিত জীবন দুটোই খুব ভাল কাটবে। তবে বিবাহিত জীবনে একটু সাবধানতা প্রয়োজন। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও এই বছরটা ভাল বলেই প্রমানিত হবে। বছরের মাঝামাঝি বা শেষে বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে।

• তবে বিশেষ ভাবে মা-বাবার শরীরের যত্ন নিতে হবে। হঠকারিতা বা আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

Aries Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy