Advertisement
E-Paper

রাশি অনুযায়ী জেনে নিন আপনার মানসিক শান্তি পাওয়ার উপায় কোনটি

মেষ রাশির জাতক-জাতিকারা মানসিক শান্তি তখনই পান, যখন তাঁরা নিজের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে পারেন। নিজের মধ্যে মগ্ন থেকেই এঁরা সবথেকে বেশি খুশি হন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৫১

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা মানসিক শান্তি তখনই পান, যখন তাঁরা নিজের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে পারেন। নিজের মধ্যে মগ্ন থেকেই এঁরা সবথেকে বেশি খুশি হন।

বৃষ: বৃষ রাশির মানুষ প্রাণায়াম করার মধ্যে মানসিক শান্তি খুঁজে পান। ধ্যান এঁদের অন্যতম শান্তির মাধ্যম।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের জলে থাকাটাই মানসিক শান্তির একমাত্র উপায়, তা স্নান হোক বা সাঁতার কাটা।

কর্কট: কর্কট রাশির মানুষরা নিজেদের পরিবারকে সবথেকে বেশি সুখী দেখতে চান, এতেই এঁদের শান্তি।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা খুব ভ্রমণ প্রিয়। তাই কাছে হোক বা দূরে যে কোনও স্থানে ঘুরতে যেতে পারলেই এঁদের মন শান্ত হয়ে যায়।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা মানসিক চাপ কাটানোর জন্য ছবি আঁকেন। কোনও কোনও সময় গান গেয়েও মন হালকা করে থাকেন।

আরও পড়ুন: শনিবার ভুল করেও এই জিনিসগুলো কেনাবেচা করবেন না

তুলা: তুলা রাশির মানসিক চাপ কাটানোর সবথেকে সেরা উপায় ব্যায়াম করা বা জিমে যাওয়া।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ কাটানোর উপায় ভাল মন্দ খাওয়া ও ঘুম।

ধনু: ভাল সিনেমা দেখা, খেলা, এ সবের মধ্যেই মানসিক শান্তি খুঁজে পান ধনু রাশির মানুষরা।

মকর: মকর রাশির মানুষরা সবথেকে বেশি মানসিক শান্তি পান ঈশ্বরের আরাধনা করে। নিজেকে পুজোর কাজে ব্যস্ত রাখতে পারলেও খুব মানাসিক শান্তি বোধ করেন।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষদের খেলাধুলোতেই মানসিক শান্তি, তা নিজে খেলে হোক বা খেলা দেখে।

মীন: মীন রাশির মানুষদের মানসিক শান্তি পাওয়ার জন্য বাড়িতে পোষ্য রাখা জরুরী। পোষ্যদের সঙ্গেই সময় কাটিয়ে এঁরা মানসিক শান্তি পান।

Birth Chart

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy