Advertisement
E-Paper

পকেটে বা মানিব্যাগে এই জিনিসগুলো রাখেননি তো? তা হলে দুর্গতির শেষ থাকবে না

বাস্তুমতে কোনও পুরনো বিল পকেটে বা মানিব্যাগে রাখা অত্যন্ত অশুভ মানা হয়। যে কোনও পুরনো বিল যদি দরকারি হয় তা হলে তা কোনও ফাইলে রাখতে হয়, পকেটে নয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৭
দেখে নেওয়া যাক, পকেটে বা মানিব্যাগে কী কী জিনিস রাখতে নেই

দেখে নেওয়া যাক, পকেটে বা মানিব্যাগে কী কী জিনিস রাখতে নেই

পকেটে বা মানিব্যাগে আমরা সাধারণত নানা ধরনের জিনিস রেখে থাকি। তার মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস থাকে আর এমন কিছু জিনিস থাকে যে, তা আমাদের প্রয়োজন হলেও পকেটে বা মানিব্যাগে রাখা যাবে না। যদি রাখা হয়, তা হলে জীবনে খুবই দুর্গতি নেমে আসবে।

দেখে নেওয়া যাক, পকেটে বা মানিব্যাগে কী কী জিনিস রাখতে নেই

• বাস্তুমতে কোনও পুরনো বিল পকেটে বা মানিব্যাগে রাখা অত্যন্ত অশুভ মানা হয়। যে কোনও পুরনো বিল যদি দরকারি হয় তা হলে তা কোনও ফাইলে রাখতে হয়, পকেটে নয়।

• পকেটে বা মানিব্যাগে টাকা কখনো দুমড়ে মুচড়ে আগোছালো ভাবে রাখা উচিত নয়। টাকা সব সময় ব্যাগে গুছিয়ে রাখতে হয়, তবেই টাকা নিজের কাছে বাঁধা থাকে।

• আমাদের সকলের কাছেই আমাদের পূর্বপুরুষরা খুব প্রিয় হন এবং মারা যাওয়ার পরেও তাঁরা আমাদের কাছে প্রিয় থাকেন। তাই তাঁদের স্মৃতি হিসেবে পকেটে মানিব্যাগে অনেকেই তাঁদের ছবি রেখে থাকেন। কিন্তু পকেটে এই ছবি রাখা একদম উচিত নয়। স্মৃতি হিসেবে তা বাড়ির অন্য কোথাও রাখতে হবে, পকেটে নয়।

• কোনও ওষুধ পকেটে রাখতে নেই। প্রয়োজনে অন্য জায়গায় গুছিয়ে রাখতে হয়, পকেটে নয়।

• পকেটে ছেঁড়া ওয়ালেট রাখার অভ্যাস দ্রুত ত্যাগ করুন, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। লক্ষ্মীকে ধরে রাখতে হলে ছেঁড়া মানিব্যাগ পকেটে রাখা যাবে না।

• কোনও খাবার খেতে খেতে বেঁচে যাওয়া খাবারের অংশ কখনও পকেটে বা মানিব্যাগে রাখতে নেই। এই অভ্যাস ত্যাগ করুন।

• পকেটে বা মানব্যাগে ছুরি, কাঁচি-জাতীয় কোনও জিনিস রাখতে নেই।

• পকেটে বা মানিব্যাগে উত্তেজক কোনও ছবি রাখবেন না।

Vastu Shastra Purse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy