২৫ মার্চ ২০২৬, বুধবার বাসন্তীপুজোর মহাষ্টমী। বাসন্তীপুজো করা মানে দেবী দুর্গারই আরাধনা করা। শারদীয়া দেবী দুর্গার পুজো আর চৈত্র মাসে হওয়া বাসন্তীপুজোর নিয়ম একই। শরৎকালে হওয়া দুর্গাপুজোর অষ্টমী তিথিতে অঞ্জলি দিলে যেমন শুভ ফল লাভ করা যায়, তেমনই বাসন্তীপুজোর অষ্টমী তিথিতে অঞ্জলি দেওয়ারও আলাদা বিশেষত্ব রয়েছে। পবিত্র এই তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে জীবনে নানা দিক দিয়ে উন্নতি লাভ করা যায়। কোন উপায়গুলি পালন করতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১. অষ্টমীর পুজো চলাকালীন তিন জন সধবাকে সাজগোজের জিনিস উপহার দিন। সেই তালিকায় লাল রঙের কোনও জিনিস অবশ্যই রাখতে হবে। সাধ্যমতো যা পারবেন, তা-ই দিন।
২. অষ্টমীর সকালে একটি লাল কাপড়ের টুকরোতে কিছুটা বাতাসা, একটা কয়েন, পাঁচটা কড়ি এবং পাঁচটা গোমতীচক্র বেঁধে দেবী বাসন্তীর কাছে রেখে আসুন। তার পর পুজো শেষে সেটি এনে টাকা রাখার জায়গায় রেখে দিন। আর্থিক উন্নতি হবে।
আরও পড়ুন:
৩. অষ্টমী পুজোর দিন জবাফুল এবং লবঙ্গ দিয়ে মালা গেঁথে বাসন্তীদেবীকে অর্পণ করুন। এর ফলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট কমে যাবে। সুখের দিন শুরু হবে।
৪. এই বিশেষ দিনে মাকে আলতা, সিঁদুর, লাল কাপড়, পাঁচ রকম ফল ও মিষ্টি নিবেদন করতে পারলে খুব ভাল হয়। এতে বাসন্তীদেবী অত্যন্ত তুষ্ট হন।
আরও পড়ুন:
৫. বাসন্তীপুজোর অষ্টমীর দিন সন্ধ্যাবেলা তুলসীমঞ্চে আটটি প্রদীপ জ্বালান। নজর রাখুন সেগুলি যেন তাড়াতাড়ি নিবে না যায়। সেগুলিকে নিজে থেকে নেবাতে যাবেন না। যত ক্ষণ জ্বলতে পারে, জ্বলতে দিন।