Advertisement
E-Paper

শনিবার শনির রাশিতে মার্গী হয়েছে বুধ, সুসময় এনেছে চার রাশির জন্য! কে কোন ক্ষেত্রে ভাল ফল পাবেন?

বুধ বক্রী হওয়ায় বিভিন্ন রাশিকে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বিশেষ করে, যে সকল কাজে বুদ্ধি এবং বাচনদক্ষতার প্রয়োজন হয়, সে সকল কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৭:৩৬
mercury

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২১ দিন ধরে বক্রী ছিল বুধ। ২১ মার্চ ২০২৬, শনিবার সে মার্গী হয়েছে। শনির রাশি কুম্ভে মার্গী হয়েছে বুধ। বুধ মেধা এবং বাক্‌শক্তির গ্রহ। ফেব্রুয়ারির ৩ তারিখ বুধ কুম্ভে প্রবেশ করেছিল, আগামী ১২ এপ্রিল সে কুম্ভ ছেড়ে মীনে প্রবেশ করবে। বুধ বক্রী হওয়ায় বিভিন্ন রাশিকে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বিশেষ করে, যে সকল কাজে বুদ্ধি এবং বাচনদক্ষতার প্রয়োজন হয়, সে সকল কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বুধ মার্গী হওয়ায় সে সকল সমস্যা এখন অতীত। পরিবর্তে শুরু হবে সোনালি সময়। বুধ মার্গী হওয়ার প্রভাবে চার রাশির ব্যক্তিরা নানা দিক থেকে সুফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।

কোন চার রাশি বুধ মার্গী হওয়ার ফলে লাভবান হবেন?

মেষ: পুরনো কোনও সমস্যা থেকে মেষের জাতক-জাতিকারা মুক্তি পেতে চলেছেন। ব্যবসা সম্প্রসারণের পথে আসা বাধাগুলি থেকে মুক্তি মিলবে। ব্যবসায় উন্নতি হবে। কর্মজীবনে বিশেষ কোনও পরিবর্তন আসতে পারে, যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন।

বৃষ: মার্গী বুধ বৃষের জাতক-জাতিকাদের পেশাজীবনে সুখকর সময় নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে দারুণ সুযোগ পেতে চলেছেন। পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সকল বৃষ জাতক-জাতিকারা নতুন চাকরির খোঁজে ছিলেন, তাঁরা এ বার মনের মতো খবর পেতে পারেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও চাকরির ইন্টারভিউয়ে ভাল ফল পেতে পারেন। সম্পত্তি লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে।

মিথুন: বুধ দ্বারা নিয়ন্ত্রিত হন মিথুনের জাতক-জাতিকারা। বুধ বক্রী হওয়ায় এঁদের নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এ বার এঁদের ভাগ্যের লেখচিত্র ঊর্ধ্বমুখী হবে। যে কোনও ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে এমন কোনও কাজ এ বার হয়ে যেতে পারে। পদোন্নতি এবং বেতনবৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক দিকে ঝোঁক বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ: মার্গী বুধ কুম্ভের জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হবে। সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মানসিক দ্বন্দ্ব কমবে। কুম্ভের জাতক-জাতিকাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে। এর ফলে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে কালঘাম ছুটবে না। আপনার কর্মদক্ষতা ঊর্ধ্বতনের নজর কাড়বে। যে কোমও কাজে পরিবারের সমর্থন পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy