Advertisement
E-Paper

সঙ্কটে অস্ট্রেলিয়ার ক্রিকেট, বোর্ডের চুক্তিতে খুশি নন ক্রিকেটারেরা, দেশের লিগ ছেড়ে বিদেশে খেলতে যাওয়ার হুমকি

সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। নতুন চুক্তি মেনে নিতে নারাজ বেশিরভাগ ক্রিকেটার। চুক্তির অর্থ না বাড়ানো হলে তাঁরা দেশের লিগ ছেড়ে বিদেশের লিগে খেলতে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ২৩:১৫
cricket

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। নতুন যে চুক্তি ক্রিকেটারদের সামনে হাজির করা হয়েছে তা মেনে নিতে নারাজ বেশিরভাগ ক্রিকেটার। চুক্তির অর্থ না বাড়ানো হলে তাঁরা দেশের লিগ ছেড়ে বিদেশের লিগে খেলতে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কী ভাবে সমস্যা মেটানো যায় তা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার বেঁকে বসেছেন। তাঁদের মতে, আধুনিক ক্রিকেটের প্রয়োজন অনুসারে যে অর্থ তাঁদের পাওয়া উচিত সেটা পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড বোর্ডের থেকে বছরে ২৭.৪ কোটি টাকা করে পান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাঁরা দায়বদ্ধ।

তবে বাকি চুক্তিবদ্ধ ক্রিকেটারেরা নারাজ। তাঁদের দাবি, হয় অর্থ বাড়াতে হবে, না হলে সুযোগ করে দিতে হবে বিদেশের লিগে খেলতে যাওয়ার। ক্রিকেটারেরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং বিদেশের বাকি টি-টোয়েন্টি লিগগুলির বেতনের মধ্যে বৈষম্য রয়েছে। দক্ষিণ আফ্রিকা, আমিরশাহি বা ইংল্যান্ডের লিগগুলিতে অনেক অনামী ক্রিকেটারেরাও প্রচুর টাকা পান।

২০২২-এ ক্রিকেট অস্ট্রেলিয়া বিবিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের দাম বাড়িয়েছিল। বিবিএলের সবচেয়ে দামী ক্রিকেটার বাবর আজ়ম পান ২.৮৭ কোটি টাকা। সেখানে কামিন্স বা হেড আইপিএলে খেলে যথাক্রমে ১৮ এবং ১৪ কোটি টাকা পান।

Cricket Australia Pat Cummins Travis head Big Bash League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy