Advertisement
E-Paper

আবার জাতীয় দলকে আগে রাখলেন কামিন্স! পরের বছর আইপিএলে না খেলার ইঙ্গিত অস্ট্রেলিয়ার অধিনায়কের, নজর বিশ্বকাপে

জাতীয় দলের হয়ে খেলার আগে তরতাজা থাকবেন বলে অতীতে আইপিএলে খেলেননি প্যাট কামিন্স। পরের বছরও একই সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এ বারের আইপিএল শেষ হওয়ার তিন দিন পরেই এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:৩৯
cricket

প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

জাতীয় দলের হয়ে খেলার আগে তরতাজা থাকবেন বলে অতীতে আইপিএলে খেলেননি প্যাট কামিন্স। পরের বছরও একই সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এ বারের আইপিএল শেষ হওয়ার তিন দিন পরেই এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, পরের বছর দেশের হয়ে এত ক্রিকেট ম্যাচ রয়েছে যে, বিশ্রাম নেওয়ার জন্য আইপিএলে না খেলতে পারেন তিনি।

এ বারের আইপিএলে কামিন্সের নেতৃত্বে তৃতীয় স্থানে শেষ করেছে হায়দরাবাদ। গত বছর তারা উঠেছিল ফাইনালে। তবে আগামী বছর অ্যাশেজ়, ভারত সিরিজ় এবং এক দিনের বিশ্বকাপ থাকায় কামিন্স আইপিএল থেকে বিশ্রাম নিতে পারেন।

পরের বছর ভারতে পাঁচ ম্যাচের সিরিজ়‌ খেলতে আসবে অস্ট্রেলিয়া। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে, যা অ্যাশেজ়ের ১৫০ বছর উদ্‌যাপনের লক্ষ্যে খেলা হবে। জুন মাসেই ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ় খেলবে অস্ট্রেলিয়া। এর পর অক্টোবর-নভেম্বরে রয়েছে এক দিনের বিশ্বকাপ। এই কারণেই আইপিএল থেকে বিশ্রাম নিতে চান কামিন্স।

এক সংবাদপত্রে সাক্ষাৎকারে তিনি বলেছেন, “পরের বছর কোনও না কোনও পর্যায়ের ক্রিকেট খেলা থেকে বিরতি নিতে হবে। তবে সেটা মোটেই টেস্ট বা এক দিনের বিশ্বকাপ নয়। আমার কাছে টেস্ট এবং এক দিনের বিশ্বকাপ সবার আগে। তবে ভারতে টেস্টের সিরিজ়‌ের পর আর থাকতে পারব কি না বলতে পারছি না। অ্যাশেজ়ের আগে একটু বিশ্রাম দরকার।”

কামিন্স জানিয়েছেন, পরের আইপিএলের আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তাঁর কথায়, “সময় এগিয়ে এলেই সিদ্ধান্ত নিয়ে নেব। দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। কিছু কিছু বিষয় বদলাতেও পারে। দুটো চোটও সামলাতে হবে। এখনই চূড়ান্ত কথা বলতে পারছি না।”

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Pat Cummins Sunrisers Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy